| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
শেয়ালের সাথে যদি
মুরগীর ভাব হয়
তা'তে শুধু সুচতুর
শেয়ালেরই লাভ হয় ।
অবশেষে ঘোর কাটে
মুরগীর জান যায়
পাজী শেয়ালের কাছে
হেরে গিয়ে পাঞ্জায় ।
ক্ষমতার প্রলোভনে
আমরাও ছাড়ি নীতি
ফলাফল - মোল্লার
হাতে আজ "নারী নীতি" !
২৭ এপ্রিল ২০০৮
২
যথারীতি অসাধারণ!
৩
আকতার ভাই, আপনি যে হারে প্রতিদিন ছড়া লিখে চলছেন, আমার মনে হয়, কালের ছড়ার শেষে নাম্বার লাগানো বাদ দেয়া উচিত...কারণ আগামী বছর এই সময়ে দেখা যাবে আপনাকে লিখতে চচ্ছে কালের ছড়া ৪৫০ ![]()
~রেনেট
৪
ভাই খুব সুন্দর লিখছেন।যদি এদের কথা মেনে নিতে হয় তবে তো নারীদের অধীনে যে দেশ চলছে তা চলতে পারে না। আপনি কি বলেন ? এরা এটা কিভাবে মেনে নিচ্ছে?
৫
মারহাবা। আপনার লেখাগুলো সব আপনার নামের অধীনে আনার অনুরোধ জানাচ্ছি মডুরামদের। কিছু পর্ব পড়া হয়ে ওঠেনি।
৬
ছড়া ভাল হইসে, কিন্তু তুলনা পছন্দ হয় নাই ! পাজী শেয়াল কথাটায় তীব্র প্রতিবাদ জানাই !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
৭
যথারীতি!!
মারহাবা!
---
স্পর্শ
৮
মুর্শেদ ভাই, ইশতিয়াক ভাই, "খেকশিয়াল", উদাস, রেনেট, স্পর্শ সবাইকে ধন্যবাদ ।
৯
সাবাশ!
শেয়ালের সাথে যদি
মুরগীর ভাব হয়
তা'তে শুধু সুচতুর
শেয়ালেরই লাভ হয় ।
আরেকজন দুর্ধর্ষ ছড়াকার পেলাম আমরা!
**********************************
যাহা বলিব সত্য বলিব
১০
জবরদস্ত্
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
১২
তীরুদা, টুটুল ভাই, ধুসর গোধূলি -
ছড়া পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাদের ।
১৩
জা'ঝাকাল্লাহ খায়রুন।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
১৪
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
১৫
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
১৬
যথারীতি দুর্দান্ত!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
১
আহা এই না হলে বেক্কল ছড়াকার!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির