| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
ক'দিন ধরেই বিল্লিটা বেশ
কাহিল সর্দি কাশিতে
তাই সে গলায় মাফলার চেপে
যায় চীনা এ্যাম্বাসীতে ।
অফিসে ঢুকতে দেখেই অমনি
খূঁতখূঁতে চোখা চীনা ম্যান
রেগেমেগে বলে - আপনি এখানে ..?
নীচে নেমে যান, জ্বী .. নামেন ।
খুঁকখুঁক করে সামনে এগিয়ে
বিল্লি দেখায় ভিসা তার
হো হো করে হেসে চীনা লোক বলে-
চীনে যাবি কেটে কি সাঁতার !
এসব দেখিয়ে লাভ নেই ব্যাটা
"এভিডেন্স" আছে আরও ? আন
এক্ষুণি সোজা নীচে নেমে যাবি
নইলে ডাকব দারোয়ান !
হতবাক হয়ে টলতে টলতে
বিল্লিটা ফিরে ডেরাতেই
ক্ষোভে অপমানে “মরটিন” খেয়ে
“স্যুইসাইড” করে সে রাতেই!
২
এর চেয়ে নিজে পথ চিনে চিনে
চলে যেতে সোজা পারত সে চীনে,
তা না করে পটলটা তুলে বেহেশতে আছে আয়েশে...
খামাখাই মন দিয়েছিল চীনে ঘুরতে যাবার খায়েশে!
-------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
৪
ঞঁ ! ![]()
৫
সংগ্রাম দীর্ঘজীব হউক ![]()
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
৬
মজার ছড়া!! ![]()
----
স্পর্শ
৭
নাক গলাইয়া কাম নাই কুনো
না চাইলে মন যার যারে
এই কথাটাই করলো প্রমাণ
চৈনিকে আর মার্জারে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
৮
'মরটিন' খেয়ে তুই জান দিলি বিল্লী
চীনদেশ বাদ দিয়ে চলে যেতি দিল্লী
চীনেরা বড় বেশী খুঁত ধরে সবেতেই
কি আছে ওদের কাছে দিল্লীতে যা নেই?
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
৯
তীরুদা, মৃদুল ভাই, বিপ্লব ভাই, তারেক ভাই, স্পর্শ, সন্ন্যাসী, জাহিদ হোসেন - সবাইকে ধন্যবাদ ।
ছড়া "কমেন্টরদের" নিয়মিত ছড়া চাই ।
১০
-
১১
![]()
১২
ধন্যবাদ ধুসর গোধূলি এবং শিমূল ভাই
ভালো থাইকেন
মনে রাইখেন !!!
১
মজার ছড়া! বেচারা বিল্লি!
**********************************
যাহা বলিব সত্য বলিব