ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

রাজনীতির সহজ পাঠ


লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১৭:১২)
ক্যাটেগরী: | |

রাজনীতি যদি হয় ধর্মীয় আবেশে
জনগণ পারবেনা তাকে ভালো না বেসে
অতএব সেক্যুলার চিন্তা ও চেতনা
খানিকটা রাখা যাবে, তাই বলে এতো না !

সে'সব প্রশ্ন বাদ - তুমি কার কী ছিলে?
কারা ছিল স্বাধীনতা বিরোধীর মিছিলে?
কারা চায় এইদেশে চালু হোক ফতোয়া?
হানাহানি বিভেদের রাজনীতি কতো আ..

চুপচাপ গিয়ে তাই হুজুরের ডেরাতে
ঐক্যের মোনাজাত সেরে ফেলো.. হ্যা রাতে
সংবিধানের চার নীতি থাক কেতাবে
লাভ কী তা' মেনে, যদি ভোটে না-ই জেতাবে !

১০ জুলাই ২০০৮


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১৭:১২)
উদ্ধৃতি | আকতার আহমেদ এর ব্লগ | ১২টি মন্তব্য | ১৭৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আকতার আহমেদ. Sachalayatan.com can not be held responsible.

কীর্তিনাশা এর ছবি
১ | কীর্তিনাশা | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১৭:২৬

অসাধারন!
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !


অতিথি লেখক এর ছবি
২ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১৯:০১

শেষ চার লাইন সবচেয়ে বেশি ভাল লেগেছে।
আকতার ছড়াভাইয়ের তুলনা চলেনা !!


নজরুল ইসলাম এর ছবি
৩ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ১৯:৪৬

আকতারিয়...
______________________________________
পথই আমার পথের আড়াল


রেনেট এর ছবি
৪ | রেনেট | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ২০:১৯

চরম হইছেগুল্লি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


মৃদুল আহমেদ এর ছবি
৫ | মৃদুল আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ২০:২৩

দারুণ গুরু... বেশ! তোমার ছড়া পড়লে আমার যায় দাঁড়িয়ে কেশ!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


জুলিয়ান সিদ্দিকী এর ছবি
৬ | জুলিয়ান সিদ্দিকী | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ২০:৩৯

উদ্ধৃতি
....
কারা ছিল স্বাধীনতা বিরোধীর মিছিলে?
কারা চায় এইদেশে চালু হোক ফতোয়া?
হানাহানি বিভেদের রাজনীতি কতো আ..

আমি রে আমি!দেঁতো হাসি

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


অনিন্দিতা এর ছবি
৭ | অনিন্দিতা (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৮-০৭-১১ ০১:০৮

দারুণ, দারুণ এবং দারুণ!


দ্রোহী এর ছবি
৮ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৭-১১ ০৪:৪৬

আকতার আকতার মাথা ভরা টাক তার
ক্ষিধে পেলে নেতা খায় চিবিয়ে।


কি মাঝি? ডরাইলা?


সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৯ | সংসারে এক সন্ন্যাসী | শুক্র, ২০০৮-০৭-১১ ০৯:০১

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ দারুণ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?


১০

আকতার আহমেদ এর ছবি
১০ | আকতার আহমেদ | শুক্র, ২০০৮-০৭-১১ ১৬:২৩

সবাইকে অনেক ধন্যবাদ ছড়াটি পড়ে মন্তব্য করার জন্য


১১

ধুসর গোধূলি এর ছবি
১১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৭-১১ ১৬:৫১

১২

আকতার আহমেদ এর ছবি
১১.১ | আকতার আহমেদ | শুক্র, ২০০৮-০৭-১১ ১৭:৫৯

আলহামদুলিল্লাহ্ !


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন