ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

মমিনুল মউজদীন'র কবিতা


লিখেছেন নজমুল আলবাব (তারিখ: শনি, ২০০৭-১১-১৭ ১০:১২)
ক্যাটেগরী: |

কবি যেদিন চলে গেলেন, সেদিনই হাসান মোরশেদ বলেছিলেন পারলে যেনএকটা কবিতা তুলে দিই। বলেছিলাম পরে দেব। কিন্তু বিদ্যুৎবিহিন দীর্ঘ একটা সময় কাটাতে হল বলে দেরি হয়ে গেল। তুলে দিই কয়েকছত্র। যদি ভাল লাগে অনেকের তবে নাহয় কাছে থাকা আরও কয়েকত্র তুলে দেব।

মমিনুল মউজদীন'র কবিতা

মুখোমুখি

সুপ্রিয় মউজদীন
শ্রাবনের এক ভোর রাতে
আকাশের চরভাগ এফোঁড় ওফোঁড় করে
তুমুল জলের ধারা নামছিলো অবিরাম মৃত্তিকায়
পাথরে শিলায়
উদ্ভিদের সজল শীৎকার শুনে জানালা খুলেই দেখি
তিনটি মানুষ

সঙ্গীতের মতো দ্রুতলয়ে হেঁটে যায় তারা
তিনটি হৃদয়ে দোলে বিশাল স্পন্দন
জীবনের আনন্দের এবং শান্তির।

প্রস্তুতির দীর্ঘ কালো রাত পিছনে ফেলে
তিনটি মানুষ যায় বিপ্লবের দিকে
রক্তের ভিতর জ্বলে সাহস ও বিশ্বাসের
অনির্বান আলো।

সুপ্রিয়, আলোর সেই পাখিরা কোথায়
কোন বন্য পাহাড়ের খানাখন্দ ঝোপ আজ
তাদের আলোয়


গড় রেটিং
( ভোট)
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: শনি, ২০০৭-১১-১৭ ১০:১২)
উদ্ধৃতি | নজমুল আলবাব এর ব্লগ | ৩টি মন্তব্য | ২০৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, নজমুল আলবাব. Sachalayatan.com can not be held responsible.

শেখ জলিল এর ছবি
১ | শেখ জলিল | শনি, ২০০৭-১১-১৭ ১৫:৪৯

সুন্দর পোস্ট।
মমিনুল মউজদীন'র কবিতা আরও পড়তে চাই।
..তাঁর মতো একজন কবির চলে যাওয়া নিঃসন্দেহে অপূরণীয়।


হাসান মোরশেদ এর ছবি
২ | হাসান মোরশেদ | শনি, ২০০৭-১১-১৭ ১৭:২২

'প্রস্তুতির দীর্ঘ কালো রাত পিছনে ফেলে
তিনটি মানুষ চলে গেলো মৃত্যুর দিকে! '

আরো কিছু কবিতা দিও ।

-----------------------------------------
'জলপ্রিয় হে যুবক, তোমার ভিতরে এত
ভাঙনের পতনের শব্দ শুনি কেন!'


মাহবুব লীলেন এর ছবি
৩ | মাহবুব লীলেন | রবি, ২০০৭-১১-১৮ ১০:১৪

মমিনুল মউজদীন জ্যোৎস্না উৎসব করতে চেয়েছিলেন....
আমি মনে মনে চেয়েছিলাম সেই জ্যোৎস্না উৎসবে যাব...


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন