| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
এক মুঠো ভালবাসা রেখেছিলাম জমা
তোমার কাছে,
এক টুকরো স্বপ্ন বন্ধক রেখেছিলাম
তোমার কাছে সর্ন্তপনে ;
ভালবাসাকে র্বনহীন করলে
অহংকারের অগ্নিশিখায়,
স্বপ্ন টুকরো ছড়িয়ে দিলে
নিজ হাতে বৈশাখী বাতাসে ;
যদি ফিরে চাই স্বপ্ন ,
ভালবাসা?
অবুঝ হৃদয়ে ফের যদি জাগে আশা ?
পথ খুজেঁ পাবে না তা জানি॥
ছায়া রেখে যাব চলে দূরে
ধরার বাইরে তোমার ॥
স্বপ্ন আর ভালবাসা ?
অনেক হল বোঝাপড়া
আর না ,কখনো না ॥
৫
আপনার লেখা দিনে দিনে পোক্ত হচ্ছে সুরভি, ভালই লাগল।
লিখতে থাকুন। আপনার জন্য শুভকামনা।
৬
"অনেক হল বোঝাপড়া
আর না ,কখনো না ॥"
তাই কি আর হয়?!! হয়না!! বোঝাপড়াটাই চলতে থাকে!!
আপনার সব পাঠক যেন কবিতাটা দেখতে পায়!
৮
অনেক হল ,আর নয়? সত্যি বলছেন? সত্যি?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
১
ভালো লাগলো। আরো লিখুন, আরো নিয়মিত।