হাসপাতালে অবস্থানরত নজরুল আর তন্ময়ের (ওডিন) ভাষ্য অনুযায়ী রক্ত যা পাওয়া গেছে তাতে রাতে আর রক্ত লাগবেনা বোধকরি। তবে অপারেশন শুরু হলে আরো রক্ত লাগতে পারে। যারা রক্ত দিতে পারবেন তারা যোগাযোগ করুন, প্রস্তুত থাকুন। সবাইকে সিমনের জন্য শুভকামনা করতে করজোড়ে মিনতি করছি।
অনেক অপারেশন হয়েছে, আরো হবে। অনেক রক্ত লেগেছে, আরো লাগবে। ও এখন লাইফ সাপোর্টে, তবে এখন অবস্থা স্টেবল। আরো আটচল্লিশ ঘন্টা পেরোলে কিছু বলা যাবে। ভাল না খারাপ।