সিডনিতে প্রতীতির বর্ষবরণ ১৪১৫
লিখেছেন মুশফিকা মুমু (তারিখ: শনি, ২০০৮-০৪-১৯ ০৬:১১)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | নববর্ষ | প্রতীতি | সিডনি | ১৪১৫ | সববয়সী |
প্রতীতির বর্ষবরণ
সিডনিতে বরাবরই বেশ জাঁক-জমক ভাবেই নববর্ষ পালন করা হয়। প্রতি বছরের মত এবারও সিডনির এ্যাশফিল্ড পার্ক এর বটমূলে বাংলার নতুন বছর কে বরণ করে নিল প্রতীতি। প্রতীতি সিডনির একটি সংগীত গোষ্ঠি। বাংলাদেশের প্রখ্যাত রব...