ঘড়ি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: রবি, ২০০৮-০৪-২৭ ২৩:৫৫)
ক্যাটেগরী: কবিতা | অশুভ | প্রণাম | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
দেয়ালে ঘড়ির ছায়া সময়ের নকশার মতো
জাগে অবিরাম -
মেঘের গম্ভীর ডাকে বিষধর পায়রার জলে
অশুভ প্রণাম ।
দুচোখে ঘুমের ঘোরে অগণিত অজগর এসে
আঁকে চারুকলা -
প্রবল প্রাণের স্রোতে সেই প্রিয় ঘড়িটার কাঁটা
ভীষণ উতলা ।
সৈয়দ আখতারুজ্জামান
akhter_bs...