আমাদের আর কথা নেই কোনো
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ২০০৮-০৫-২৩ ১০:০৯)
ক্যাটেগরী: কবিতা | কথা | কাছে | তোমার | মনের | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
তোমার কাছে মনের কথা বলি
কিছুটা তার শুনতে পাও
কিছুটা যায় স্রেফ জলাঞ্জলি।
তোমার আছে নানান কাজে হাজার মতামত
কিছুটা তার বলতে পারো
কিছুটা তার হারিয়ে ফেলে পথ।
পথের খোঁজে আমরা হাঁটি পথের চারিপাশ
যে যার পথে যোজন দূরে হাঁটছি বারো মাস
...