একালের লিমেরিক (দুই) |
লিমেরিক এক:
মন নীরিখের ছবি আমার, মন পবনের নাও,
তীর বেভুলার পাখি আমি, দিক বেভুলার বাও।
ইস্টিশনের সৃষ্টিকূটুম
কায়েদখানার শিকে হুতোম,
তিল তিলকের নয়ন আমি, মন পথিকের গাঁও।
লিমেরিক দুই:
জল পড়ে পাতা নড়ে, কাব্যে বেজায় জোর,
আমার চোখে রোদ...