একটি লোকের কথা বলি। বেশ বয়েস তার, আর সেকারণেই হয়তো কথা খুব কম বলে সে। তার চেহারায় সারাক্ষণই এক ক্লান্তির ছাপ। সে ক্লান্তি এতো প্রকট যে, সেটি ছাপিয়ে রাগ বা আনন্দ, কোনোটাই প্রকাশ করা সম্ভব হয় না। লোকটি ছোট্ট একটি শহরে, একটি রাস্তার শেষ মাথায়, চৌরাস্তার কাছাকাছি একটি বাড়ীতে বাস করে। আর সবার মতোই এতোটা সাদামাটা যে, আলাদা করে চোখে পড়েনা সে। তার মাথায় একটি ধুসর টুপি, পরণে ধুসর প্যান্ট আর ...
দুবাই বিমানবন্দরে বসে একা একা। একমাসের ঢাকা, বইমেলা, ভাইবোন, যানজট সবই হঠাৎ করে স্মৃতিসহ একটি পর্দার আড়ালে। এ সময়টি একা একা কাটানো বেশ কষ্টের। মরুভুমির মাঝে এই বিমানবন্দরের শীতল বিশালতার মাঝে সে কষ্ট আরো বেশী তীব্র হয়ে ধরা দেয়। সবচেয়ে ছোট বোনটি খুব আদরের। যতক্ষণ দেশে থাকি, প্রায় আকড়ে থাকে আমাকে। আমার এই বিষন্নতার একটি বিশাল অংশে ও জায়গা করে নিয়েছে।
এবারের বইমেলা যে ভাবে উপভোগ ...
প্রায় আড়াই সপ্তাহ হলো, ঢাকায়। এর মাঝে প্রথম কয়েকটি দিন বাদে প্রায় প্রতি সন্ধ্যাতেই বইমেলাতে গিয়েছি। নিজের বইদুটোর মোড়ক উন্মোচন করা হয়েছে ৪ঠা ফেব্রুয়ারী। সচল ও অনেক পরিচিতজনের বই প্রতিদিনই বেরুচ্ছে। বেশ সরগরম আর উৎসব উৎসব ভাব। অনেকের সাথে পরিচয় হলো। ভালো লাগছে খুব। মনে হয় নিজের কক্ষপথেই চলছি আবার।
সচলদের সাথে এভাবে পরিচয় হওয়াটা আমার জন্যে ভীষন সৌভাগ্যের। জলিল ভাই যে খুব সজ...
প্রচ্ছদ, জাহাজী যাযাবরছয়দিন হলো ঢাকায় এসেছি। প্রতিটি দিনই কাটছে টানা ব্যাস্ততার মাঝে। আমি আরো পঁচিশদিন থাকলেও বউ মিউনিখে ফিরে যাবে দশদিন পরই। দুজনকেই সবাই চায় বলে প্রথম দিন থেকেই দৌড়াতে হচ্ছে এদিক সেদিক। তারপরও অনেকটা জোরাজুরি করেই ক্রিকেট মাঠে গেলাম দ্বিতীয় টেষ্টের চতুর্থ দিনে। দ্বিতীয় ইনিংসএ বাংলাদেশ দলের ভালো শুরুর পরও তাসের ঘরের মতো উইকে...
হুহু করে ছুটছে ট্রেন, মসৃণ গতিতে। কোনো ঝক্কর ঝক্কর নেই, কোন কাঁপুনি নেই। সঙ্গিরা নিজেদের মাঝে জোর আলোচনায় মত্ত। সেদিকে নজর নেই আমার। নজর বাইরের জানলার দিকে। প্রতিটি ছোটবড়ো শহর, গ্রাম পেরুলেই তার নামটি জানতে ইচ্ছে করে। আতিপাতি খুঁজি, কোন সাইনবোর্ড চোখে পড়ে কি না। ছোট স্টেশনগুলো এতো দ্রুত পেরিয়ে যায় যে, নামও পড়া যায় না। বেশ হতাশ লাগে তখন। ছোটার আনন্দটাই মাটি হয়ে যায় এই অপরিচিতির আ...
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ১৯৭১ সালের ৭ই ডিসেম্বরে একটি প্রস্তাবনাকে সামনে রেখে এক বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রস্তাবনার বিষয়বস্তু: যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার। পাকি বাহিনী যখন মুক্তিবাহিনী ও ভারতীয় সৈন্যদের কাছে পরাজয়ের মুখোমুখি, এমনি এক পরিস্থিতিতে এই বাস্তববিবর্জিত প্রস্তাবটি পেশ করা হয়। এটি পেশ করা হয় এমনি এক পক্ষ থেকে, যারা পাকিস্তানের অখন্ডত...
প্রতিবারই মনে হয়. শক্ত এক সাঁড়াশি দিয়ে কেউ চেপে ধরে আমার কণ্ঠনালী। নি:শ্বাস বন্ধ হয়ে আসে। মগজের রক্তপ্রবাহ থেমে বিকল করে দেয় বোধ। আমার সামনে একটিমাত্রই পথ। নিজের গলার আওয়াজকে যথাসম্ভব কমিয়ে দিতে হয়। যতই কমাতে থাকি, ধীরে ধীরে ততোই ফিরে আসে বোধ। নি:শ্বাসে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে সে সাথে। মগজের ভেতরের জড়তা সরিয়ে নিজেকে অনুভব করতে শুরু করি আবার। কিন্তু তখন আমার গলার আওয়াজ একম...
বেশ জ্বালাতন করে বুড়িটি। পুরো আন্ডারগ্রাউন্ড ষ্টেশনটি যেন তারই দখলে। পত্রিকা নিয়ে যেই দাঁড়াবে এখানে, বুড়িকে তিরিশ মার্ক দিতেই হবে তার। মাঝে মাঝে বুড়ির দরকারও পড়ে। সপ্তাহের তিনটি দিনে তো বটেই! সে তিনদিনের একদিন চাকুরীর খবরাখবর থাকে পত্রিকায়, বাকী দু’দিন বাড়ী ভাড়ার বিজ্ঞাপণ। লোকজন হন্যে হয়ে থাকে কেনার জন্যে। তখন বুড়িকে লাগে। সে নীচে ষ্টেশনের ভেতরে দাঁড়ায়, আমাদেরকে শীতের মাঝে...
নতুন গোপাল ভাড়
তার রাজত্বে তারই প্রজারা অনাহারে দু:খে কষ্টে আছে শুনতে পেয়ে একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তিত হলেন। রাজপোষাক ছেড়ে ছদ্দবেশে বেরিয়ে পড়লেন বাইরে। ভাবলেন কিছুদিন প্রজাদের বাড়ী বাড়ী ঘুরে ঘুরে তাদের কষ্টের ভাগীদার হবেন। দরকারে প্রতিকারের উপায় বের করবেন।
কিন্তু বেরিয়ে ওদের মাঝে দারিদ্রের কিছুই দেখতে পেলেন না। যেখানেই গেলেন, সেখানেই তাকে খুব সমাদর করা হলো। ভা...
সচলাক্টোবরফেস্ট:
অক্টোবর ফেস্ট শুরু হয়েছে, এক সপ্তাহ হলো। এখনো যাইনি। আর কতো? শহর জুড়ে প্রচুর গিয়ানজাম। হিমু, সুমন চৌধুরী, আর হাসিব আমবে আজ রাতে। ধুসর কই? বারবার বললো আসবে, এখন খবর নাই। “জাতে মাতাল, তালে ঠিক”! ঠিক বললাম কিনা জানিনা! অন্যদিকে ওদেরকে তেমন সময় দিতে পারবো বলে মন খারাপ লাগছে খুব। শনিবার পুজোর অনুষ্ঠানে “বাদ্য বাজনার” রিহার্সেল আর পরদিন অনুষ্ঠান। এর মাঝে এক রোগীকেও দেখ...