ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

একালের লিমেরিক (দুই)


লিখেছেন তীরন্দাজ (তারিখ: সোম, ২০০৮-০৫-২৬ ১৪:১৭)
ক্যাটেগরী: | |

লিমেরিক এক:
মন নীরিখের ছবি আমার, মন পবনের নাও,
তীর বেভুলার পাখি আমি, দিক বেভুলার বাও।
ইস্টিশনের সৃষ্টিকূটুম
কায়েদখানার শিকে হুতোম,
তিল তিলকের নয়ন আমি, মন পথিকের গাঁও।

লিমেরিক দুই:
জল পড়ে পাতা নড়ে, কাব্যে বেজায় জোর,
আমার চোখে রোদের চাবুক, তোমার মিষ্টিভোর।
যে চাবিতে দিলাম দম
সে চাবিটিই নাচায় যম,
তোমার হাতে সোনার চামচ, আমিই কয়লাখোর!

লিমেরিক তিন:
যে মানুষটি জন্ম নিল, সে মানুষটিই ভাল,
বয়েস হলে বুদ্ধি বাড়ে, বুদ্ধিতে হয় কালো।
অজগর ওই আসছে তেড়ে
আমটি আমি খাবো পেড়ে,
ঈগলপাখি শিকার ধরে, কাকের ঘরের মূলো!


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তীরন্দাজ (তারিখ: সোম, ২০০৮-০৫-২৬ ১৪:১৭)
উদ্ধৃতি | তীরন্দাজ এর ব্লগ | ২১টি মন্তব্য | ২৩৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তীরন্দাজ. Sachalayatan.com can not be held responsible.

স্পর্শ এর ছবি
১ | স্পর্শ | সোম, ২০০৮-০৫-২৬ ১৪:২৬

৩ নং টা জোস লাগলো!! বিশেষ করে প্রথম দুই লাইন।
অন্যগুলোও ভাল।
-----------------------------
এখনো নজরবন্দী!


জি.এম.তানিম এর ছবি
২ | জি.এম.তানিম | সোম, ২০০৮-০৫-২৬ ১৪:৩১

কঠিন...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।


পুতুল এর ছবি
৩ | পুতুল | সোম, ২০০৮-০৫-২৬ ১৪:৩৫

ভিন্ন সাদের কিছু পড়ে বেশ ভাল লাগছে!


সুমন চৌধুরী এর ছবি
৫ | সুমন চৌধুরী | সোম, ২০০৮-০৫-২৬ ১৫:১৭

তিন নম্বরটা ফাটাফাটি...........



ঈশ্বরাসিদ্ধে:


তীরন্দাজ এর ছবি
৫.১.১ | তীরন্দাজ | সোম, ২০০৮-০৫-২৬ ১৫:৩২

নম্বর নাই! খালি ধুলি...আর ধুলি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


শাহীন হাসান এর ছবি
৬ | শাহীন হাসান | সোম, ২০০৮-০৫-২৬ ১৫:৩০

রবীন্দ্রকাব্য ও প্রচলিত ছড়ার পংক্তিগুলো আধুনিক কবিতার শরীরে বেশ মানিয়ে গেছে, ভাল-লাগলো আপনার কবিতা ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


১০

রাতুল এর ছবি
৭ | রাতুল (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-০৫-২৬ ১৬:০১

লিমেরিক-চার

বুদ্ধিবিনে জন্ম নিয়েই, শেখার হল শুরু
কালো জ্ঞানে ভরিয়ে দিল মানুষ নামের গুরু।
ইদুর ছানা ভয়ে মরে
ঈগল পাখি গাছে চড়ে।
জ্ঞানের কথা মুখে কেন, ভয়ে কাপছি দুরুদুরু।


১১

তীরন্দাজ এর ছবি
৭.১ | তীরন্দাজ | সোম, ২০০৮-০৫-২৬ ১৭:২৫

বাহ! আপনারটিও খুব সুন্দর! লিখুন না! আরো কিছু লিমেরিকস্?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


১২

রণদীপম বসু এর ছবি
৭.২ | রণদীপম বসু | সোম, ২০০৮-০৫-২৬ ২৩:২২

লিমেরিক চার এর পঞ্চম পদের 'ভয়ে' শব্দটা অপ্রয়োজনীয়। ওটা বাদ দিয়ে দিলে ছন্দটা নিখুঁত হয়ে যায়।

তীরন্দাজ ভাই কি লিমেরিক গবেষণায় লেগে গেলেন ! লিয়র বেচারার কী হবে !


১৩

তীরন্দাজ এর ছবি
৭.২.১ | তীরন্দাজ | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০২:৩৬

অনেক ধন্যবাদ রনদীপম। লিমেরিক চার কিন্তু আমার লেখা নয়। ওটা মন্তব্য হিসেবে রাতুল উপহার দিয়েছেন। আশা করছি ওনি আপনার সাথে দ্বিমত পোষন করবেন না।

না ভাই, গবেষণার ক্ষমতা আমার কোথায়! যা মনে হয়, লিখে যাই! লিয়র তাঁর জায়গাতেই থাকবেন!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


১৪

রাতুল এর ছবি
৭.২.১.১ | রাতুল (যাচাই করা হয়নি) | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০৯:১৩

লিমেরিক নিয়ে আমার জ্ঞান নেই। আমি কেবল তীরুদাকে কপি করে একটা দিয়েছিলাম।
তীরুদা, লিমেরিক আসলে কি ?কিছু বলুন না ।


১৫

অতিথি লেখক এর ছবি
৮ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০১:২৭

ধা-গে, তে-টে, না-গে, ধি-ন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-জুলিয়ান সিদ্দিকী


১৬

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৯ | সৈয়দ আখতারুজ্জামান | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০২:২৩

তীরুদা, জব্বর হইছে।


১৭

তীরন্দাজ এর ছবি
৯.১ | তীরন্দাজ | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০২:৩৭

অনেক ধন্যবাদ ভাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


১৮

স্বপ্নাহত এর ছবি
১০ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১২:১১

আপনি দাদা সকল কাজের কাজী।
কিন্তু কাজ ফুরোবার নাম নেই তো, তাই শেষ লাইনটা আর বলতে পারলাম না দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


১৯

পরিবর্তনশীল এর ছবি
১১ | পরিবর্তনশীল | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১৩:৫৮

তিনটাই দারুণ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


২০

খেকশিয়াল এর ছবি
১২ | খেকশিয়াল | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১৬:৪৭

দারুন লাগলো সবকটাই

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


২১

নিঝুম এর ছবি
১৩ | নিঝুম | বুধ, ২০০৮-০৫-২৮ ০২:৫১

একটু দেরী করে পড়লাম। ইদানীং অকারনেই বেশ ব্যাস্ত থাকি। যাই হোক , আপনি কবি না গল্পকার ঠিক বুঝে উঠতে না পারলেও , দুটোতেই যে সমান দক্ষতা তা বেশ বুঝতে পারছি। সব গুলোই খুব ভাল্লাগ্লো। কিন্তু খুব ভাব্লাম নীচের লাইন গুলো নিয়ে-

যে চাবিতে দিলাম দম
সে চাবিটিই নাচায় যম,
তোমার হাতে সোনার চামচ, আমিই কয়লাখোর!

অসাধারণ!!!
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন