জলপাইরঙা দিনে
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বুধ, ২০০৮-০৭-১৬ ১৫:৪৮)
ক্যাটেগরী: কবিতা | জলপাইরঙ | রৌদ্রালোকের শেষকৃত্য | সববয়সী |
ধানের মাঠ ডিঙিয়ে এই যাওয়া, চালের স্বপ্ন ছাড়িয়ে ঠিক আলুগড়ের দিকে
পেছনে মৌ মৌ ভাতের ঘ্রাণ, সাথে পাটশাক ও শুকনো মরিচ ভাজা
আমাদের জলপাইরঙা দিনে উদাসী মাঠে তাকিয়ে থাকে রৌদ্রালোকের মড়া
চোখ ছলছল আমরা সকলে মিলিত হয়েছি তার শেষকৃত্য ছল...