ভাতার
লিখেছেন নজরুল ইসলাম (তারিখ: সোম, ২০০৮-১১-১০ ১৪:১০)
ক্যাটেগরী: গল্প | ভাত রানতে কষ্ট লাগে | সেই কষ্টের ফাঁকে | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
প্রথম পর্ব
১.
ইনসান যখন আরিচা ঘাটে এসে নামলো লঞ্চ থেকে, ভেবেছিলো বুঝি পিছনে ফেলে আসা গেলো দারিদ্র কষ্ট আর ক্ষুধাকেও। তাই তো ঘাটে নেমেই পকেটের শেষ সম্বলটুকুর আধেকটা দিয়ে পেটভরে ভাত খেয়েছিলো ইলিশ ভাজা দিয়ে। গরম ফেনা ওঠা ভাত, এই ভাতে ধোঁওয়া ওঠে। এক থাল ভাতের ভেতর থেকে ধোঁওয়াগুলো কুণ্ডুলি পাকিয়ে যখন উপরে উঠতে থাকে, ইনসান তখন মুখ বাড়িয়ে চোখ বন্ধ কর...