ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

যদি তুমি যেতে চাও তবে যেতে পারো


লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: রবি, ২০০৮-০৩-১৬ ১৮:৩৯)
ক্যাটেগরী:

যদি তুমি যেতে চাও তবে যেতে পারো
যতটুকু পথ পাড় হলে পরে
তুমি ফেরাবে আষাঢ় সন্ধ্যার চোখ
আমি তার চেয়ে বেশী দীর্ঘকাল পোড়াবো আমার শ্লীলতা
অভ্রনীল মুগ্ধতার দীঘল নদীর ক্ষয়ে
নীলপাথর সৌধের আমার কবর

আশা করি এর চেয়ে আরো বেশী সুখে তুমি মুড়ে থাকবে
অমন চন্দ্রময় কপালে এঁকে নীল নক্ষত্রের টিপ
নগরে নগরে বাড়াবে তোমার বিদুষী গন্ধের সুহৃদ
তোমার নুপুরের ঝড়ে ভেঙ্গে ভেঙ্গে যাবে পুরুষপ্রাসাদ
ততদিনে আমি না পুরুষ, না নারী, না ক্লীব, শুধুই মানুষ


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: রবি, ২০০৮-০৩-১৬ ১৮:৩৯)
উদ্ধৃতি | আহমেদুর রশীদ এর ব্লগ | ৮টি মন্তব্য | ১৩২বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আহমেদুর রশীদ. Sachalayatan.com can not be held responsible.

জিফরান খালেদ এর ছবি
১ | জিফরান খালেদ | রবি, ২০০৮-০৩-১৬ ২০:৫২

একারণেই বোধহয় অনেক সময় শুধু শব্দ কবিতা হয়ে ওঠেনা...

আপনার ইমেজারী অসাধারণ আর টোনখানি বিষাদ্গ্রস্ত নির্লিপ্ততায় ভরা...

হালকা ঈর্ষা হয়... কিন্তু তাতে মুগ্ধতা অনেক বেশি জড়ানো...


অছ্যুৎ বলাই এর ছবি
২ | অছ্যুৎ বলাই | রবি, ২০০৮-০৩-১৬ ২১:৪৯

সেই সুখ হয়তো শুধু স্বপ্নের পরে স্বপ্নই, শুধু অবিরত সুখের খোঁজে সময়ের সাথে মস্করা।

গতিময় কবিতাটি ভালো লাগলো।


ফারুক হাসান এর ছবি
৩ | ফারুক হাসান | সোম, ২০০৮-০৩-১৭ ০১:২০

নিবিড়তার আলিঙ্গনে ভালোলাগা কবিতাখানি!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।


অতিথি লেখক এর ছবি
৪ | অতিথি লেখক | সোম, ২০০৮-০৩-১৭ ০২:০৩

উলুম্বুশ

"তুমি যেতে পার কিন্তু যেয়োনা"
কবিতাটা পড়ে এই কথাই সবার আগে মাথায় আসল।
কবিতাটা ভাল লাগল


শেখ জলিল এর ছবি
৫ | শেখ জলিল | সোম, ২০০৮-০৩-১৭ ০৯:২৫

অসাধারণ! ভালো লিখেছেন কবি।


পরিবর্তনশীল এর ছবি
৬ | পরিবর্তনশীল | সোম, ২০০৮-০৩-১৭ ১২:২৭

অসাধারণ একখানা কবিতা
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


অতিথি লেখক এর ছবি
৭ | অতিথি লেখক | সোম, ২০০৮-০৩-১৭ ১৭:৩০

খুবই ভাল লাগলো, খুবই
- খেকশিয়াল


নজরুল ইসলাম এর ছবি
৮ | নজরুল ইসলাম | সোম, ২০০৮-০৩-১৭ ২০:১৩

মুগ্ধতা...


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন