ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

আছে শুধু ছদ্ম একটা বেশ


লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৯-৩০ ১২:৩৯)
ক্যাটেগরী:

পত্রিকার পাতায় মানুষের হুমড়ি খেয়ে বাড়ি যাওয়ার ছবি দেখে সখটা ভেতর থেকে চাগাঢ় দিয়ে উঠে।ঈদের দিনের সকালে সাধু বাবুর পুকুরে গোসল করার স্মৃতি তির তির বেদনার মত করে শিরার মধ্যে দিয়ে বয়ে যায়।কেওয়াপাড়ায় এসে আস্তে আস্তে ভেঙ্গে পরে সেই সব আনন্দের অনুভব।জড়িয়ে গিয়ে ছড়িয়ে যায় সবাই।ভেঙ্গে যায় বৃত্ত।এইসব ভাঙ্গাভাঙ্গি দেখতে দেখতে একসময় টের পাই নিজের ভাঙ্গন।ভাঙ্গতে ভাঙ্গতে ঐকুলে নেই ঠাই।
কে একজন জিজ্ঞেস করলো-দেশে যাবেন না?দরোজা খুলতে খুলতে আমার মুখ দিয়ে বের হয়ে এলো-আমাদের দেশ নাই, কেস(কুটুম) নাই,আছে শুধু ছদ্ম একটা বেশ।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৯-৩০ ১২:৩৯)
উদ্ধৃতি | আহমেদুর রশীদ এর ব্লগ | ১৩টি মন্তব্য | ১৭২বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আহমেদুর রশীদ. Sachalayatan.com can not be held responsible.

আবু রেজা এর ছবি
১ | আবু রেজা [অতিথি] | মঙ্গল, ২০০৮-০৯-৩০ ১২:৫৬

জীবনখাতার উল্টে যাওয়া পাতার জন্য হাহাকার-
মনটা খুব পোড়ায়।


অমিত আহমেদ এর ছবি
২ | অমিত আহমেদ | মঙ্গল, ২০০৮-০৯-৩০ ১৩:১৭

কোনটা ছদ্ম আর কোনটা আসল তা-ই বুঝিনা ইদানিং।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল


নিঝুম এর ছবি
৩ | নিঝুম | মঙ্গল, ২০০৮-০৯-৩০ ১৪:০০

টুটুল ভাই, মন খারাপ ??
--------------------------------------------------------
কারা যেন চলে গেছে দূরে...বহুদূরে..আর ফিরবে না জানি । কোন কারন ছাড়াই , কোন যুক্তি ছাড়াই চুপচাপ হয়ে গেছে সারিবদ্ধ প্রাণ গুলো । জানি , আমাকেও আসতে হবে এই বিষন্ন নগরীতে..একদিন.. কোনদিন --মলাগোফরুমা


পরিবর্তনশীল এর ছবি
৪ | পরিবর্তনশীল | মঙ্গল, ২০০৮-০৯-৩০ ১৪:০৭

উদ্ধৃতি
আমাদের দেশ নাই, কেস(কুটুম) নাই,আছে শুধু ছদ্ম একটা বেশ।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


স্বপ্নাহত এর ছবি
৫ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৯-৩০ ১৪:২০

যায় দিন ভাল, আসে দিন খারাপ মন খারাপ

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?


মাহবুব লীলেন এর ছবি
৬ | মাহবুব লীলেন | মঙ্গল, ২০০৮-০৯-৩০ ১৪:৪৭

মুখ বিক্রির টাকায় মুখোশ কেনা...


মাহবুব লীলেন এর ছবি
৭ | মাহবুব লীলেন | মঙ্গল, ২০০৮-০৯-৩০ ১৪:৪৮

..


নজরুল ইসলাম এর ছবি
৮ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-০৯-৩০ ১৭:১৮

উদ্ধৃতি
জড়িয়ে গিয়ে ছড়িয়ে যায় সবাই।ভেঙ্গে যায় বৃত্ত।এইসব ভাঙ্গাভাঙ্গি দেখতে দেখতে একসময় টের পাই নিজের ভাঙ্গন।ভাঙ্গতে ভাঙ্গতে ঐকুলে নেই ঠাই।
কে একজন জিজ্ঞেস করলো-দেশে যাবেন না?দরোজা খুলতে খুলতে আমার মুখ দিয়ে বের হয়ে এলো-আমাদের দেশ নাই, কেস(কুটুম) নাই,আছে শুধু ছদ্ম একটা বেশ।

______________________________________
পথই আমার পথের আড়াল


সুমন সুপান্থ এর ছবি
৯ | সুমন সুপান্থ | মঙ্গল, ২০০৮-০৯-৩০ ২১:২২

দাউদ হায়দারের একটা কবিতা খুব প্রিয় আমার । তার একটা অংশ ও সচলায়তনে আমার সিগন্যাচারে ব্যবহার ও করেছিলাম ।
আমার কোনও ঘর নেই
আছে ঘরের দিকে যাওয়া...!!

---------------------------------------------------------

'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'


১০

রণদীপম বসু এর ছবি
১০ | রণদীপম বসু | মঙ্গল, ২০০৮-০৯-৩০ ২২:৫৬

এক অর্থে মানুষ তো শেকড়হীনই...!
যার শেকড় গেড়ে যায় সে কষ্ট পায় শেকড়ের বন্ধন ছেড়ে উড়তে পারে না বলে।
আর যে শেকড় গাড়তে পারতে পারে না, সে কষ্ট পায় তিষ্ঠানোর ঠাই নাই বলে।
আহা, মানুষের কতোরকম দুঃখ ! দুঃখগুলোও আসলে শেকড়হীন।


১১

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
১১ | জুলিয়ান সিদ্দিকী | বুধ, ২০০৮-১০-০১ ০১:০৪

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


১২

তানবীরা এর ছবি
১২ | তানবীরা | বুধ, ২০০৮-১০-০১ ০৩:১৩

কারোই কেউ নেই আসলে, মূলত মানুষ সবাই একা। এসব বিশেষ দিনে শুধু সেটা বিশেষভাবে অনুভূত হয়।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে


১৩

হাসান মোরশেদ এর ছবি
১৩ | হাসান মোরশেদ | বুধ, ২০০৮-১০-০১ ০৫:৪৯

অনেক কিছু পেতে গিয়ে বোধ হয় আমরা সবকিছুই হারালাম ।
-------------------------------------
সমুহ শোকেরা এলো ঝাঁক বেঁধে;
বিদায় জুবায়ের ভাই...


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন