ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

অশরণ: করি স্মরণ


লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: সোম, ২০০৮-১০-০৬ ১৭:০১)
ক্যাটেগরী:

টিভি নাটক এখন যেখানে লং শট আর ক্লোজ শটের ফিউশন,ফ্যাশন শো কিংবা স্পটের প্রেজেনটেশন,সেখানে গতকাল বিটিভিতে দেখা অশরণ' নাটকটি অন্যরকমই মনে হয়েছে।
কাহিনীহীন নাটকের যুগে এই নাটকটিতে ছিলো একটি পরিপূর্ণ গল্প।
নায়িকার মনস্তাত্বিক যে দ্বন্দকে কেন্দ্র করে নাটকটি আবর্তিত হয়েছে দর্শকদের অনুভুতি তা অনেকটাই স্পর্শ করতে পেরেছে।
তারপরও একটি অসাধারণ গল্পের নাটক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে নাই,মূলত নাটকের বিটিভি সুলভ ধীর গতি,গতানুগতিক ফ্রেমিং এবং লাগসই নায়ক-নায়িকা সিলেকশন না করার কারণে।

কবি, গল্পকার, হাবিজাবিস্ট এবং ডিরেক্টর মাহবুব লীলেনকে অভিনন্দন।আরো নাটকের জন্য আমরা অপেক্ষায় আছি।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: সোম, ২০০৮-১০-০৬ ১৭:০১)
উদ্ধৃতি | আহমেদুর রশীদ এর ব্লগ | ২১টি মন্তব্য | ২১৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আহমেদুর রশীদ. Sachalayatan.com can not be held responsible.

পলাশ দত্ত এর ছবি
১ | পলাশ দত্ত | সোম, ২০০৮-১০-০৬ ১৭:০৪

প্রথম আলোর বিনোদন পাতায় অশরণের খবর দেখে ঠিক করে রাখছিলাম দেখতে হবে।

কিন্তু গতকাল ছিলো সেইদিন। যেদিন সন্ধ্যায় চিকেন বিরিয়ানি খাই আমি। এবং খাওয়ার খেসারত হিসেবে রাতে চারবার বমি। সঙ্গে বোনাস হিসেবে অসহ্য মাথাব্যথা।

অশরণের ডিভিডি/ভিসিডির কোনো ব্যবস্থা আছে?


পুতুল এর ছবি
২ | পুতুল | সোম, ২০০৮-১০-০৬ ১৭:১২

নাটকটি পরবাসে দেখার কোন উপায় নাই?
**********************
কাঁশ বনের বাঘ


আহমেদুর রশীদ এর ছবি
৩ | আহমেদুর রশীদ | সোম, ২০০৮-১০-০৬ ১৭:১৩

ভালো বুদ্ধি দিলেন।দেখি লীলেন দিলে ডিভিডি বেচা শুরু করবো।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা


পলাশ দত্ত এর ছবি
৩.১ | পলাশ দত্ত | সোম, ২০০৮-১০-০৬ ১৭:২১

ও রশীদ ভাই। 'অন্যশরীর' শিরোনামের পোস্টরে মন্তব্যে আপনারে পুতুল জিগায় আপনি শুদ্ধস্বরের রশীদ ভাই কি না? আপনার জানা থাকলে একটু জানায়েন তো বেচারারে!


ধূসর মানব [অতিথি] এর ছবি
৪ | ধূসর মানব [অতিথি] (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-১০-০৬ ১৭:১৬

লীলেন ভাই, কিছু মনে করবেন না, নাটকটি ভালো লাগেনি।

মুল নারীর অভিনয় সাবলীল মনে হয়নি।

আপনাকে অভিনন্দন। নিশ্চয় ভালো কাজ পাব আপনার কাছ থেকে।


নজরুল ইসলাম এর ছবি
৫ | নজরুল ইসলাম | সোম, ২০০৮-১০-০৬ ১৭:২৫

হু... বিটিভির খবর তামশার কারনে শেষটুকু দেখতে পারি নাই। যত্টুক দেখছি তত্টুক ভালো লাগছে। কিছু কিছু ঝামেলা তো থাকবেই... তবে এমনিতে ভালো।
অভিনন্দন লীলেন্দাকে...
______________________________________
পথই আমার পথের আড়াল


মাহবুব লীলেন এর ছবি
৬ | মাহবুব লীলেন | সোম, ২০০৮-১০-০৬ ১৭:৩৪

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন...


অমিত আহমেদ এর ছবি
৭ | অমিত আহমেদ | সোম, ২০০৮-১০-০৬ ১৭:৫৩

বিটিভির নাটক ইন্টারনেটে আসবে নাকি বুঝতে পারছিনা। এখন পর্যন্ত খুঁজে পেলাম না। কেউ পেলে কষ্ট করে এখানে একটু লিংকটা দিয়ে যাবেন।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল


রেনেট এর ছবি
৭.১ | রেনেট | সোম, ২০০৮-১০-০৬ ২৩:১৫

সন্ন্যাসী ভাই/ধুগোদা/ইশতি ভায়ার সুমনোযোগ আশা করছি।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


১০

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৭.২ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-১০-০৭ ০২:০৭

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍একটু আগেও খোঁজ লাগাইসিলাম। পাই নাই মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


১১

বিপ্লব রহমান এর ছবি
৮ | বিপ্লব রহমান | সোম, ২০০৮-১০-০৬ ১৮:৫৯

ইহা হাবিবি! চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


১২

ভূঁতের বাচ্চা এর ছবি
৯ | ভূঁতের বাচ্চা [অতিথি] | সোম, ২০০৮-১০-০৬ ১৯:২০

নাটক ভালাই লাগছে।
লীলেন ভাইকে অভিনন্দন।
ডিভিডি বেঁচলে খবর দিয়েন কইলাম, পরথমটাই আমি কিনুম।


১৩

তানবীরা এর ছবি
৯.১ | তানবীরা | সোম, ২০০৮-১০-০৬ ২২:৪৮

আপনি কি ডি।এইচ। এল এ কাজ করেন? আপনার আবতার এর কারনে জিজ্ঞেস করছি।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে


১৪

কুচ্ছিত হাঁসের ছানা [অতিথি] এর ছবি
১০ | কুচ্ছিত হাঁসের ছানা [অতিথি] (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-১০-০৬ ২০:৫৯

নাটক টা পুরাটা দেখলাম। মোটামুটি লাগছে। তবে দেখতে একটু কষ্ট হইছে। বিটিভির বিটলামীর কারণে।


১৫

রণদীপম বসু এর ছবি
১১ | রণদীপম বসু | সোম, ২০০৮-১০-০৬ ২২:৪৭

আচ্ছা, নাটকের কাহিনীটা যেনো কী ছিলো ?


১৬

শেখ জলিল এর ছবি
১২ | শেখ জলিল | মঙ্গল, ২০০৮-১০-০৭ ০০:১০

আলাদা পোস্ট দেবার ইচ্ছে ছিলো। কিন্তু টুটুল ভাই দেখি আগেই দিয়ে দিয়েছে!
টুটুল ভাইয়ের সাথে একমত। ভিন্ন আঙ্গিকের অসাধারণ গল্পের নাটক 'অশরণ'। (গল্পটি মনে হয় আগে পড়েছিলাম নাকি!) এরকম গল্পনিভৃর নাটকের চেয়ে সিনেমাসুলভ নাটকই বেশি দেখলাম এবার ঈদে।
মনস্তাত্বিক দ্বন্দ্বনির্ভর চরিত্রে চুমকির অভিনয় মোটামুটি উতরে গেছে। মিলনের অভিনয়ও চমত্ কার। পার্শ্বচরিত্রে জলি ও রহমত আলীর অভিনয় প্রশংসাযোগ্য।
নাটকের সংলাপ তেমন শক্তিশালী মনে হয়নি। বিশেষ করে বাপের মতোন ছেলে (বাপ কা বেটা), রেসপনসিবিলিটি কথাগুলোর পূনরুক্তি কানে লেগেছে। সেট, লোকেশন মোটামুটি। ক্যামেরা, শব্দগ্রহণ, সঙ্গীত আরও উন্নত আশা করেছিলাম।
দুই সচলের দুটি নাটকের মধ্যে কাহিনীকার, নাট্যকার হিসেবে লীলেনকে এগিয়ে রাখছি নজু ভাইয়ের চেয়ে। তবে নজু ভাইয়ের পরিচালনা অসাধারণ; দৃশ্যায়ন, সেট, লোকেশন, ক্যামেরার কাজ একটু বেশি ভালো লেগেছে।


১৭

নজরুল ইসলাম এর ছবি
১২.১ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-১০-০৭ ১০:৪৫

তাইলে ঠিক আছে। আপনে যেটা দেখছেন সেই নাটকটা আমার লেখা না। সেটা আমার শুধু পরিচালনা ছিলো। লেখা ছিলো একেবারেই নবীন একজন নাট্যকার, জোবেরা রহমান লীনুর।
আমার লেখা নাটক খুব মজাদার হয়... দিমুনে আপনেরে ডিভিডি... আপনে তো ঢাকাতেই থাকেন। ধন্যবাদ।
______________________________________
পথই আমার পথের আড়াল


১৮

অতন্দ্র প্রহরী এর ছবি
১২.১.১ | অতন্দ্র প্রহরী | বুধ, ২০০৮-১০-০৮ ০০:৪১

ও নজু ভাই, আমিও কিন্তু ঢাকাতেই থাকি! চোখ টিপি


১৯

অমিত আহমেদ এর ছবি
১২.১.২ | অমিত আহমেদ | বুধ, ২০০৮-১০-০৮ ০১:২১

দেশে গেলে নজু ভাইয়ের কাছে নাটক লেখার ক্লাস করার ইচ্ছা আছে। উনার গাইডেন্স পেলে একটা নাটক তো লিখতেই পারি।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল


২০

গৌতম এর ছবি
১৩ | গৌতম | মঙ্গল, ২০০৮-১০-০৭ ১১:১৮

বিটিভি কেন, কোনো টিভিই দেখি না। দেখি না কেন, বাসায় টিভি নেই। নেই কেন, কারণ প্রচুর সময় নষ্ট হয়।

যে কারণে আলোচিত-সমালোচিত নাটক বা অনুষ্ঠানগুলোর সিডি/ডিভিডি কালেকশন করে দেখে নিই।

লীলেনদারটাও দেখতে হবে। টুটুল ভাইয়ের কাছে আছে না?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক


২১

অতন্দ্র প্রহরী এর ছবি
১৪ | অতন্দ্র প্রহরী | বুধ, ২০০৮-১০-০৮ ০০:৪৭

নাটকটা আমি পুরাটাই দেখসি। কিছু অংশ খুব ভাল লাগসে, কিছু অংশ খুব হাস্যকর। হাসি ডিটেইলে গেলাম না, কারণ সব উপরেই বলা আছে।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন