ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

বারো অক্টোবর সারাদিন......


লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: রবি, ২০০৮-১০-১২ ১৭:১৯)

আজ বারো অক্টোবর।
আজ একটা বিশেষ দিন।
আজ কুরিয়ার কোম্পানিগুলোর ব্যস্ততার শেষ নাই।
কেউ ডেলিভারি দিচ্ছে ডাব-পেপে-কলা,কেউবা পৌছাচ্ছে হাতঘড়ি-শার্ট-আন্ডারগার্মেন্ট।
মোবাইল কোম্পানিগুলো বছরের অন্য যে কোন দিনের চেয়ে কমপক্ষে ২৫% বেশী ব্যবসা করছে আজ।
ইন্টারনেট গেটওয়েতে আজ ওভার ওভার ফ্লো।
আর গুলশানের রেস্টহাউসগুলো আজ ওদের স্পেশাল দাড়িওলা গেস্ট ছাড়া বাইরের কোন অতিথি এলাও করছে না।এ উপলক্ষে আজ ওইসব হাউসের সিকিউরিটি ক্যামেরা ও আয়নাগুলো ঢাকা থাকবে ভারী কাপড়ে।
কারণ আজ বারো অক্টোবর।
আজ সারাদিন মাহবুব লীলেনের জন্মদিন।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: রবি, ২০০৮-১০-১২ ১৭:১৯)
উদ্ধৃতি | আহমেদুর রশীদ এর ব্লগ | ২৬টি মন্তব্য | ২৩৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আহমেদুর রশীদ. Sachalayatan.com can not be held responsible.

আকতার আহমেদ এর ছবি
১ | আকতার আহমেদ | রবি, ২০০৮-১০-১২ ১৭:২২

সকালে একবার বলছি.. আবারও বলি -শুভ জন্মদিন, লীলেন ভাই


পলাশ দত্ত এর ছবি
২ | পলাশ দত্ত | রবি, ২০০৮-১০-১২ ১৭:২৬

শেষ লাইনটা ফাটাইছে। ভালৈছে।


সবজান্তা এর ছবি
৩ | সবজান্তা | রবি, ২০০৮-১০-১২ ১৭:৩২

শুভ জন্মদিন লীলেন ভাই।

পুনশ্চঃ শুদ্ধস্বরে চলে আসবো নাকি ? পার্টি দিয়েছেন কোন ?


অলমিতি বিস্তারেণ

রাফি এর ছবি
৪ | রাফি | রবি, ২০০৮-১০-১২ ১৭:৩৪

শুভ জন্মদিন লীলেন ভাই।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!


সৌরভ এর ছবি
৫ | সৌরভ | রবি, ২০০৮-১০-১২ ১৭:৪৯

হাহ হা। জব্বর। শেষ লাইন পড়ার আগে কিছুই বুঝতে পারি নাই।
লীলেন ভাই দীর্ঘজীবী হউন। (লেলিন দীর্ঘজীবী হউন কইতে চাইসিলাম)


সুলতানা পারভীন শিমুল এর ছবি
৬ | সুলতানা পারভীন শিমুল | রবি, ২০০৮-১০-১২ ১৮:৪০

এখন কাঁঠালের সিজন না বলে দুঃখ লাগছে।
নাইলে একখান বড়সড় কাঁঠাল এই ইসপিশাল দিনে কুরিয়ারে পাঠাইতামই পাঠাইতাম। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


onindita এর ছবি
৭ | onindita (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-১০-১২ ১৮:৫৭

Shuvo din Abaro!
sachal er punorjonmo r Leelen er jonmo tithi ek howay shob gublet hoye gelo...


রণদীপম বসু এর ছবি
৭.১ | রণদীপম বসু | মঙ্গল, ২০০৮-১০-১৪ ০১:৪৯

এই গুবলেটা করে দেয়ার পেছনে ব্যাপক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি ! এখন বুঝতে পারছি, মাহবুব লীলেন সুদূরপ্রসারী কোন পূর্বপরিকল্পনা নিয়ে এই দিন জন্ম নিয়েছে। আপনি কি বুঝতে পারছেন কিছু ?


onindita এর ছবি
৮ | onindita (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-১০-১২ ১৯:০১

Post ta o bishesh diner moto durdanto hoyeche.Ekotha janate abar fere elam.


১০

অতিথি লেখক এর ছবি
৯ | অতিথি লেখক | রবি, ২০০৮-১০-১২ ১৯:৩৮

লীলেন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা । আশা করি পোষ্টে যে অনুযায়ী আশা করা হয়েছে সে অনুযায়ী ডাব, কলা , কাঁঠাল , আনারস সব পৌছে গেছে ।
নিবিড়


১১

অতন্দ্র প্রহরী এর ছবি
১০ | অতন্দ্র প্রহরী | রবি, ২০০৮-১০-১২ ১৯:৪৩

"ষষ্ঠ পান্ডব"-এর ব্লগে কাল রাতেই শুভেচ্ছা জানাইসিলাম। আবারও জানাই। শুভ দিন, প্রতিদিন, শুভ জন্মদিন হাসি
লীলেন'দা, কেক কিন্তু পাওনা থাকলো।
_______________
বোকা মানুষ মন খারাপ


১২

মুজিব মেহদী এর ছবি
১১ | মুজিব মেহদী | রবি, ২০০৮-১০-১২ ২০:২০

আমি একটা আন্ডারগার্মেন্ট পাঠাইছিলাম, কুরিয়ারওয়ালারা ঠিকমতো পৌঁছাইল কি না কে জানে!!!
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া


১৩

স্নিগ্ধা এর ছবি
১২ | স্নিগ্ধা | রবি, ২০০৮-১০-১২ ২০:২৮

শুভ জন্মদিন!!


১৪

দেবোত্তম দাশ এর ছবি
১৩ | দেবোত্তম দাশ | রবি, ২০০৮-১০-১২ ২০:৫৪

হ্যাপী বাড্ডে লীলেনভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি


১৫

শেখ জলিল(লগ অফ) এর ছবি
১৪ | শেখ জলিল(লগ অফ) (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-১০-১২ ২৩:০১

শুভ জন্মদিন মাহবুব লীলেন।
(বাড্ডে পাট্টি কই টুটুল ভাই?


১৬

নজরুল ইসলাম এর ছবি
১৫ | নজরুল ইসলাম | সোম, ২০০৮-১০-১৩ ০০:১১

আমার ধারনা লীলেন্দা জন্মদিনে নারীসঙ্গেই বেশি ব্যস্ত থাকবে... তাই জ্বালাই নাই... কি দর্কার ডিস্টার্ব কইরা...
কিন্তু গুলশানে ছিলো নাকি? আমি তো বনানীতে ছিলাম।
আর সব রেস্ট হাউসেই!!!
খাইসে...
______________________________________
পথই আমার পথের আড়াল


১৭

খেকশিয়াল এর ছবি
১৬ | খেকশিয়াল | সোম, ২০০৮-১০-১৩ ০০:১৫

শুভ জন্মদিন লীলেনদা
কেক না খাওয়ান একদিন তরল গরল কিছু খাওয়ান দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'


১৮

রেজওয়ান এর ছবি
১৭ | রেজওয়ান | সোম, ২০০৮-১০-১৩ ০০:৩৩

শুভ জন্মদিন লীলেন ভাই। দেশে থাকলে কাচ্চির আবদার করতাম আপনার কাছে।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?


১৯

সামরান এর ছবি
১৮ | সামরান (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-১০-১৩ ০০:৪১

শুভ জন্মদিন লীলেনজী...


২০

রানা মেহের এর ছবি
১৯ | রানা মেহের | সোম, ২০০৮-১০-১৩ ০৫:৪৭

Oops!
তেরো তারিখ হয়ে গেছে!
খুব শুভ জন্মদিন লীলেন ভাই
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস


২১

কল্পনা আক্তার এর ছবি
২০ | কল্পনা আক্তার (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-১০-১৩ ১৪:৩৮

FB তে তো শুভেচ্ছা জানাইছিই কিন্তু এই খানে না জানালে কেমন জানি লাগে, জদিও আজ তেরো তারিখ হয়ে গেছে তারপরও

শুভ জন্মদিন লীলেন দা..

কল্পনা আক্তার

................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


২২

পান্থ রহমান রেজা এর ছবি
২১ | পান্থ রহমান রেজা | সোম, ২০০৮-১০-১৩ ১৫:১৫

শুভ জন্মদিন লীলেন ভাই।


২৩

মাহবুব লীলেন এর ছবি
২২ | মাহবুব লীলেন | সোম, ২০০৮-১০-১৩ ২৩:৫৩

উদ্ধৃতি
কুত্তার কোনো কাম নাই
দৌড় ছাড়া হাঁটা নাই

আমার এক ফ্রেন্ডের মা কথাগুলো বলেন আমাকে দেখলেই

দৌড়ের মধ্যে সচল মেরামতের ফাঁকে বিস্মিত হয়ে কয়েক মিনিটে দেখলাম ষষ্ঠ পাণ্ডবের মতো সিরিয়াস লেখক একটা অপ্রত্যাশিত পরিশ্রমি পোস্ট দিয়ে বসছেন আমাকে নিয়ে

তারপর আবার দৌড়

দৌড়ের উপরে দৌড়ের ফাঁকে এসে দেখি ষষ্ঠ পাণ্ডব আর আহমেদুর রশীদের পোস্ট ঘিরে অসংখ্য অসংখ্য ঘনিষ্ঠজনের শুভেচ্ছা....

কিন্তু কোনোদিনও সময়মতো কাউকে ধন্যবাদ দেয়া হয় না আমার
প্রতিবারই ভুলে যাই কৃতজ্ঞতা জানানোর কথা
এবার্ও তাই হলো
ফোন এসএমএস মেইল কিংবা কুরিয়ার
কোনোটারই না জানানো হলো কৃতজ্ঞতা না জানানো হলো ধন্যবাদ

০২

সচলায়তনের সাথে আমি পরিচিত ২ অক্টোবর ২০০৭ থেকে
আমার বছরের সাথে আমার সচলায়তনের পরিচয়ের বয়স মাত্র দশদিন বেশি
এই এক বছরে যত নতুন মানুষের সাথে ঘনিষ্ঠ হয়েছি আমি
সম্ভবত গ্রাম থেকে কথাকলিতে নাটক করতে এসে সেই ৯০ সাল ছাড়া এক বছরে অত বেশি মানুষের সাথে কোনোদিনও ঘনিষ্ঠতা হয়নি আমার...

অথচ এখানেও কাউকে ধন্যবাদ জানানোটা হলো না সঠিক সময়ে

০৩

আমার এক পিচ্চি বোন দেশ ছেড়ে আম্রিকায় চলে গিয়েছিল ৯৭ সালে
তারপর তার সাথে আর কোনো যোগাযোগ নেই আমার
আজ ফেইসবুক খুলে দেখি সে আমাকে আবিষ্কার করে একটা ডায়রির পাতা স্কেন করে তুলে দিয়েছে ১২ অক্টোবর
ওই পাতাটায় আমার হাতের লেখা
এগারো বছর আগে যখন সে দেশ ছেড়ে চলে যায় তখন তার ডায়রিটা বাড়িয়ে দিয়ে বলেছিল কিছু একটা লিখতে
ফেইসবুকে সেই পাতার ছবি দিয়ে সে জানতে চেয়েছে আমি তাকে চিনতে পারছি কি না?

আমি তাজ্জব কম হই
কিন্তু বহুক্ষণ তাজ্জব হয়ে বসে থাকতে হলো আজ
অথচ তাকেও জানানো হলো না ধন্যবাদ

০৪

বহু আগে আমার একটা কবিতার প্রথম দু লাইন ছিল-

উদ্ধৃতি
প্রতিদিন আমার একশোটা কৃতজ্ঞতা বাকি থেকে যায়
প্রতিদিন ঘুমভাঙা আয়নায় দেখি এক অকৃতজ্ঞ আদিম মুখের ছবি...

এই বছরও হলো তাই


২৪

রণদীপম বসু এর ছবি
২২.১ | রণদীপম বসু | মঙ্গল, ২০০৮-১০-১৪ ০১:৫৬

মনে করেন আপনি আজকে জন্ম নিছেন। অতএব-
শুভ জন্মদিন।

আবার যখন আগামীকাল জন্ম নেবেন, তখন আবার কেউ জানাবে-
শুভ জন্মদিন।
পরশুদিনও তা-ই।

এভাবেই চলুক না ! আমার মতো লেট-কামারদের জন্য আপনি কি ভাই জন্মদিনটাকে পেছাতে পারেন না ? অবশ্যই পারেন। কেননা কবিরাই পঙক্তি দিয়ে পৃথিবীতে রচনা করে শুদ্ধ সব মানবিক আইন।


২৫

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
২৩ | জুলিয়ান সিদ্দিকী | মঙ্গল, ২০০৮-১০-১৪ ০২:৪০

লীলেন ভাইয়ের জন্ম দিনে ছোট ছোট একডজন মোমবাতি সহ শুভেচ্ছা। (বড় একটাতে না-ও পোষাইতে পারে!)
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


২৬

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
২৪ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-১০-১৪ ০৩:২৮

শুভ জন্মদিন!

ষষ্ঠ পাণ্ডবের পোস্টে দিয়েছিলাম আগাম অভিনন্দন, আর এটাতেও সঠিক সময় দিতে পারলাম না। তবে অভিনন্দন এক্কেবারে টাটকা!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন