ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

কালের ছড়া - ২২


লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ২০০৮-০৫-১৯ ০৬:৫৮)
ক্যাটেগরী:

"গন্ডগোল" এর সময় “তিনি”
লিডার ছিল আল বদরের
কথায় কথায় হুকুম দিতো
আজকে ওহুদ, কাল বদরের

স্বাধীন দেশের মন্ত্রী ছিল
কিন্তু এদেশ মানতোনা সে
একাত্তরের সে'সব স্মৃতি
ভুলেও কভু টানতোনা সে

ধর্মটা তার খোলস ছিল
রাখত সদা সুর নীতিতে
“ছহি” দলের প্রধান নেতার
প্রমাণ মেলে দুর্নীতিতে

নিজকে “ভালো” বলতে গিয়ে
কত্তো রকম নাটক করে
অবশেষে পুলিশ তাকে
কালকে রাতে আটক করে !

১৯ মে ২০০৮


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ২০০৮-০৫-১৯ ০৬:৫৮)
উদ্ধৃতি | আকতার আহমেদ এর ব্লগ | ১২টি মন্তব্য | ২২৬বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আকতার আহমেদ. Sachalayatan.com can not be held responsible.

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৫-১৯ ০৭:২৯

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনি তো, মশাই, ছড়াকার-সাংবাদিক!
জব্বর!

"গণ্ডগোল" শব্দটিকে ইনভার্টেড কমায় ফেলাটাই উচিত হবে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি


অতিথি লেখক এর ছবি
২ | অতিথি লেখক | সোম, ২০০৮-০৫-১৯ ০৭:৪২

কি আর বলব! আপনার ছড়া পড়ার পর 'অসাধারণ' ছাড়া আর কোন শব্দ মাথায় আসেই না!!
আর সন্যাসীর সাথে এক মত। 'গন্ডগোল' ইনভার্টেড কমায় দিতে পারেন! হাসি
চালিয়ে যান।

---
স্পর্শ


অতিথি লেখক এর ছবি
৩ | অতিথি লেখক | সোম, ২০০৮-০৫-১৯ ০৮:১৪

খুব সুন্দর ছড়া।

জিজ্ঞাসু


দ্রোহী এর ছবি
৪ | দ্রোহী | সোম, ২০০৮-০৫-১৯ ০৮:৪৩

অসাধারণ ছড়া আকতার ভাই। আপনে মিয়া আগুন ল্যাখেন!!!!!!


কি মাঝি? ডরাইলা?


নুশেরা তাজরীন এর ছবি
৫ | নুশেরা তাজরীন | সোম, ২০০৮-০৫-১৯ ০৯:২৯

দুর্দান্ত!!!


মাহবুব লীলেন এর ছবি
৬ | মাহবুব লীলেন | সোম, ২০০৮-০৫-১৯ ১২:৩৯

খারাপের কয়েক হাজার প্রতিশব্দ থাকে
কিন্তু ভালোর প্রতিশব্দ খুবই কম
তাই এই ছড়াগুলোকে বারবার অসাধারণ- চমৎকার এসব বললে নিজের কাছেই একঘেঁয়ে লাগে

তারচেয়ে বরং এটাই বলা ভালো যে এই কালের ছড়াটা আগেরগুলোর মতো হয়েছে
(এটাই সর্বোচ্চ ভালো বলার কৌশল)

আর খারাপ হলে বলব আগেরগুলোর মতো হয়নি

আক্তারের কালের ছড়াগুলো পড়লে মনে হয় বর্তমান বাংলাদেশের আর কোনো ইতিহাস লেখার দরকার পড়বে না
এগুলোই সর্বোচ্চ এবং সর্ব আকর্ষণীয় আর্কাইভ

০২
আগামি বইমেলায় কালের ছড়া বইটা বের হোক


শেখ জলিল এর ছবি
৭ | শেখ জলিল | সোম, ২০০৮-০৫-১৯ ১৩:১১

যথারীতি দুর্দান্ত ছড়া।
..তবে নিজামীকে যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতার করলে সবচে' বেশি খুশি হতো মানুষ।


জ্বিনের বাদশা এর ছবি
৮ | জ্বিনের বাদশা | সোম, ২০০৮-০৫-১৯ ১৬:৩২

ঝাক্কাস!!! হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে


তীরন্দাজ এর ছবি
৯ | তীরন্দাজ | সোম, ২০০৮-০৫-১৯ ১৯:০১

আসলেই অসাধারণ ছড়া আপনার...!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


১০

আকতার আহমেদ এর ছবি
১০ | আকতার আহমেদ | মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৬:৫০

সন্ন্যাসী, স্পর্শ, জিজ্ঞাসু, দ্রোহী, নুশেরা তাজরীন, জ্বিনের বাদশা, জলিল ভাই, তীরুদা, লীলেন ভাই সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা!


১১

অতিথি লেখক এর ছবি
১১ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-২২ ১৫:৪০

জটিলস !!!

মুনির


১২

আকতার আহমেদ এর ছবি
১২ | আকতার আহমেদ | শনি, ২০০৮-০৫-২৪ ১৪:৪০

ধন্যবাদ মুনির


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন