নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

সচলায়তন এর নীতিমালা


লিখেছেন অরূপ (তারিখ: শুক্র, ২০০৭-০৭-০৬ ১৭:৩৫)
ক্যাটেগরী:

প্রাসঙ্গিক বক্তব্য

১। সচলায়তন আরো কিছু দিন নিমন্ত্রিতদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অর্থ্যাৎ ক্লোজড গ্রুপের বর্তমান পরিচিতির আপাতত পরিবর্তন ঘটছে না।

২। সচলায়তনের ব্লগারদের মুল্যবোধই সচলায়তনের নীতিমালা। আমরা 'সচল' রা আস্থা রাখছি নিজেদের রূচিবোধ ও বুদ্ধিমত্তার উপর । ভরসা রাখছি,পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতেই আমরা গড়ে তুলতে পারবো ভিন্নমত প্রকাশের এক মুক্ত প্লাটফর্ম।

৩। সচলায়তনের নানারকম কারিগরি ও প্রাসঙ্গিক খুটিনাটি সামলানোর জন্যে একটা ছোট্ট দল করা হয়েছে, যাদের দায়িত্ব শুধুই সচলায়তনের সাবলীল সচলতা নিশ্চিত করা। এই ব্যবস্থাটা সাময়িক এবং সচলায়তনের স্বার্থরক্ষায় পরিবর্তনশীল।

৪। সচলায়তনে প্রকাশিত যাবতীয় পোস্ট ও কনটেন্ট সংশ্লিষ্ট ব্লগারের বক্তব্য প্রতিফলিত করে মাত্র। কোন ব্লগারের বক্তব্যের জন্য সচলায়তন কর্তৃপক্ষকে কোনভাবে দায়ী করা যাবে না।

সচলায়তন বাংলাদেশের অভ্যুদয়, এ দেশের ইতিহাস ও ঐতিহ্য, আবহমান বাংলার সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক উদারচিন্তার প্রতি শ্রদ্ধাশীল। সম্মানিত ব্লগার ও পাঠকদেরকে সচলায়তনের মূল উদ্দেশ্য ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে অসাধারণ সব লেখায় সচলায়তনের অঙ্গন পরিপূর্ণ করে তোলার আহবান জানাই।

সচলায়তন এর নীতিমালা

সচলায়তনের পক্ষ থেকে আমরা আশা করি, লেখকেরা নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে সবার কাছে গ্রহণযোগ্যভবে লেখালেখি করবেন । তবু যদি কারো লেখা নিয়ে সমস্যা দেখা দেয় তখন সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে এবং নতুন লেখকদের জন্য একটি দিকনির্দেশনা হিসেবে এই নীতিমালা প্রকাশ করা হল। লেখকদের সৃজনশীল লেখালেখির ক্ষেত্রে কোন অপ্রয়োজনীয় বাঁধা সৃষ্টি করা এর উদ্দেশ্য নয়, বরং সৃজনশীলতার জন্য নির্বিঘ্ন পরিবেশ তৈরি করে দেওয়াই এই নীতিমালার মূল লক্ষ্য

১. সচলায়তন একটি মডারেটেড ইন্টারনেট কমিউনিটি যার অর্থ হল এখানে কী প্রকাশিত হবে বা কী প্রকাশিত হবে না সে বিষয়ে কর্তৃপক্ষ যে কোন প্রকার হস্তক্ষেপ করার অধিকার সংরক্ষন করেন।

২. সচলায়তন প্রতিষ্ঠার পিছনে নিম্নোক্ত মূল্যবোধগুলো কাজ করে:
- মুক্তিযুদ্ধের চেতনা
- ধর্মনিরপেক্ষতা
- বিজ্ঞানমুখীতা
- উদারদর্শন ও মুক্তচিন্তা
সচলায়তনের যাবতীয় নীতি, কর্মকান্ড ও কনটেন্ট এই মূল্যবোধ দ্বারা পরিচালিত হবে।

৩. সচলায়তনে নিম্নোক্ত বিষয়ে লিখতে বা সংযুক্ত/পোস্ট করতে জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে:
- ওয়েব লগ
- বিতর্ক / আলোচনা
- সাহিত্যকর্ম
- প্রবন্ধ
- রিভিউ (বই, চলচ্চিত্র)
- ভ্রমন কাহিনী
- সদস্যদের আঁকা কার্টুন/চিত্রকর্ম
- সদস্যদের তোলা ফোটোগ্রাফ/ভিডিও
- অনুবাদ

৪. লেখকেরা যদিও স্বাধীন তথাপি, সচলায়তনে নিম্নোক্ত বিষয়গুলোকে জোরালো ভাবে নিরুৎসাহিত করা হচ্ছে:
- ধর্মপ্রচার
- রাজনৈতিক দলের বা কোন নেতার পক্ষে প্রচার
- বিনানুমতিতে বিজ্ঞাপন প্রচার
- যুক্তি ও রেফারেন্স ব্যতীত আলোচনা বা অভিযোগ বা সমালোচনা
- যেকোন সময় ১ম পাতায় ২টির বেশী পোস্ট দৃশ্যমান হওয়া (বেশী পোস্ট করলে সব পোস্টকে ১ম পাতায় দেখানো থেকে বিরত থাকুন)
- ইচ্ছাকৃতভাবে ফ্লাডিং করা
- অশ্লীল লেখা পোস্ট করা (অশ্লীলতার সংজ্ঞা নিরূপনে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত)
- সাম্প্রদায়িক / বর্নবাদী / লিঙ্গবাদী / অবমাননাকর লেখা ও মন্তব্য
- ব্যক্তিগত আক্রমন
- উস্কানিমূলক, বিদ্বেষ, কোন্দল বা হিংসাত্মক লেখা
- বিনানুমতিতে বা বিনারেফারেন্সে কারও লেখা বা কর্ম প্রকাশ করা
- অমার্জিত ভঙ্গিতে যেকোন প্রকাশ যা বক্তব্যকে হালকা করে, লেখার মান ক্ষুন্ন করে
- নিক, ব্লগের প্রোফাইল ও ছবিতেও উপরোক্ত ধারাগুলো প্রযোজ্য হবে
- ইন্টারনেটে প্রকাশিত লেখার পুনঃপ্রকাশ
- সচলায়তনকে প্রকাশিত লেখার আর্কাইভ হিসাবে ব্যবহারের চেষ্টা

৫. লেখালেখিই হবে মুখ্য উদ্দেশ্য, প্রতিটি লেখার আগে এই বিষয়টি মনে রাখুন। প্রতিটি পোস্ট যেন মৌলিক ও ন্যূনতম মান সম্পন্ন হয় তা মাথায় রাখুন। অন্যথায় পোস্ট ১ম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে। ধারা ৪ এর অবমাননার ক্ষেত্রে পোস্ট ১ম পাতা থেকে সরানো বা মুছে ফেলা হতে পারে।

৬. ট্রলিং, একক বা দলবদ্ধভাবে একক (বা একাধিক) সদস্যকে ব্যঙ্গ করা কঠোরভাবে
নিরুৎসাহিত করা হল। সমস্যা হলে অভিযোগ করতে অনুরোধ করা হল।

৭. লেখক তার মতো লিখবেন । দ্বিমত হলে তা ভদ্রভাবে প্রকাশ করুন। প্রকাশ ভঙ্গি বিনীত না হলে তা অসদাচরন হিসেবে গন্য হতে পারে। মনে রাখবেন, ঝগড়া ও বিতর্কের পার্থক্য ব্যাপক। ব্লগ/ওয়েব লগ ও গতানুগতিক লেখালেখির ব্যবধান ভুলে যাবেন না।

৮. সচলায়তন.com-এই ডোমেইন বা ভ্যারিয়ান্ট ডোমেইনে প্রকাশিত লেখার স্বত্ত্ব সম্পূর্ন লেখকের। লেখা বা মন্তব্যের দায়দায়িত্ব সম্পূর্ন লেখকের নিজের, সচলায়তনকে এজন্য কখনই দায়ী করা যাবে না।

৯. সচলায়তন.com-এই ডোমেইন বা ভ্যারিয়ান্ট ডোমেইনে প্রকাশিত লেখার জন্য কর্তৃপক্ষ লেখককে কোন রয়ালটি বা সম্মানি বা লভ্যাংশ দিতে বাধ্য নন।

১০. কর্তৃপক্ষ নিম্নোক্ত অধিকারগুলো সংরক্ষন করেন:
× যেকোন অ্যাকাউন্ট ব্লক করা
× যেকোন লেখা / মন্তব্য মুছে ফেলা,
× যেকোন লেখা ১ম পাতা থেকে সরিয়ে দেওয়া
× যেকোন লেখা অপ্রকাশ করা
এ বিষয়ে কোনরূপ ব্যাখ্যা দিতে কর্তৃপক্ষ বাধ্য নন।

১১. সচলায়তন অলাভজনক প্রতিষ্ঠান। সদস্যরা এখানে বিনামূল্যে সেবা পাবেন , সেহেতু সচলায়তন.com এ লেখার স্থায়ীত্ব বা সাইটের স্থায়ীত্ব বিষয়ে কর্তৃপক্ষ কোন রকম নিশ্চয়তা দিতে বাধ্য নন। সিস্টেম ফেইলিওর বা কোন সংকটে সাইট ডাউন বা লেখা হারালে তার পুনরুদ্ধারে কর্তৃপক্ষ কোন সময়সীমা বা নিশ্চয়তা প্রদানে বাধ্য নন।

১২. সচলায়তনের নীতিমালা সময়ের সাথে পরিবর্তনশীল । নির্বাহী পরিষদ এর অনুমতিক্রমে নীতিমালা যেকোন সময় পরিবর্তনের পূর্ন অধিকার রাখেন কর্তৃপক্ষ।

১৩. মডারেটর নিয়োগে ও মডারেশনে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

১৪. ব্যবস্থাপনা ও কার্যকলাপ মনিটরিং এর দায়িত্ব নির্বাহী পরিষদ এর হাতে অর্পিত হবে। যেকোন মতবিরোধে বা স্পর্শকাতর বিষয়ে নির্বাহী পরিষদ এর সিদ্ধান্তকে চূড়ান্ত হবে।

১৫. নতুন সদস্যপদ প্রাপ্তি অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষ। রেজিস্ট্রেশনের পর যাচাই করে সদস্য অ্যাকাউন্ট প্রদান করা হবে। সদস্যপদ তাদেরই দেওয়া হবে যারা লেখার আনন্দেই লিখে যান। সদস্যপদ হতে আগ্রহীরা বিভিন্ন আলোচনামূলক লেখায় মন্তব্য করুন। মন্তব্যের মান পর্যালোচনা করে সদস্যপদ দেওয়া হবে।

সচলায়তনের নীতিমালা বিশেষ মূল্যবোধকে ধারন করে, শৃংখলাপূর্ন ও সুস্থ্ পরিবেশের কথাকে অগ্রাধিকার দিয়ে তৈরি করা। আপনাদের সহযোগিতাই পারে এর প্রয়োগ যথাসম্ভব হ্রাস করতে।

সচলায়তন.com এ প্রতিবার লগইন করে আপনি এই নীতিমালা মেনে চলবার অঙ্গীকারাবদ্ধ হবেন


গড় রেটিং
( ভোট)
লিখেছেন অরূপ (তারিখ: শুক্র, ২০০৭-০৭-০৬ ১৭:৩৫)
উদ্ধৃতি | অরূপ এর ব্লগ | ১৪৬৩বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, অরূপ. Sachalayatan.com can not be held responsible.
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন