দ্য টুয়ালাইট জোন...

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: শুক্র, ২৫/০১/২০০৮ - ১২:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoবহুদিন আগে একবার বিটিভিতে ঘটা করে রজত জয়ন্তী পালন করা হল। সেই সুবাদে সব পুরোনো অনুষ্ঠানগুলোর শ্রেষ্ঠ পর্ব গুলো দেখানোর একটা ধুম পড়ে গেল। তখনও কেবল টিভির চল হয়নি, তাই আমাদের কাছে বিষয়টা উৎসবের মতো হয়ে গেল। দিন নেই রাত নেই বসে থাকি টিভির সামনে।

এরকম এক সকালে সাদাকালোয় করা একটা সিরিজ দেখালো নাম দ্য টুয়ালাইট জোন। খানিকটা ফ্যান্টাসী, রহস্য আর সাইন্স ফিকশানের মিশেল দেওয়া ২০মিনিটের পর্ব! অদ্ভুত একটা কাহিনী! সেই আমার প্রথম দেখা।

এরপর আবার দেখলাম ১৯৯৫ সালে, স্টার প্লাসে। প্রতিদিন গভীর রাতে শুরু হতো। বিচিত্র সব কাহিনী। যারা রহস্য, ফ্যান্টাসী, হরর আর সাইফাই এর ভক্ত তাদের জন্য চেটেপুটে খাবার মতো একেকটা পর্ব!

অনেক পরে আমার অগ্রজের কল্যাণে জানা হল, সত্তরের দশকে এটা ছিল ভীষন জনপ্রিয় সিরিজ যার জনক ছিলেন রড সের্লিং বলে এক ভদ্রলোক। ছোটগল্পের মোড়কে খানিকটা টুইস্ট দিয়ে ইতি টেনে পর্বগুলো তৈরি করা হতো। প্রতিটি পর্বে থাকতো ধারা বর্ননা আর রহস্যময়তার প্রলেপে সাজানো দর্শন। বলা হয়, আমেরিকায় সাইফাই-কে জনপ্রিয় করাতে টুয়ালাইট জোনের বিশাল অবদান আছে। শুধু তাই নয়, মার্কিনি সমাজের তৎকালীন সেন্সরশীপ আর ট্যাবুর দেওয়াল ডিঙ্গিয়ে বিভিন্ন ইসুগুলোকে মানুষের কাছে সাইফাই এর মোড়কে তুলে ধরার কাজটিও করে গেছেন রড সাহেব এই সিরিজের মাধ্যমে।

টুয়ালাইট জোন এর মূল সিরিজটা প্রচারিত হয় ১৯৫৯-৬৪ সালে। এর প্রথম রিভাইভাল সিরিজ তৈরি হয় ১৯৮৫-৮৯ সালে। পরবর্তীতে ২০০২-০৩ সালে আরো একবার এর রিভাইভাল সিরিজ নির্মিত হয়।

আমার দেখা স্টার প্লাসের সিরিজ গুলো ১৯৮৫-৮৯ এর দিকে তৈরি ছিল। মনে আছে একদিন ভয়ের চোটে ঘরের বাতি নেভানোর সাহস পাইনি।

যারা এখনো আমার মতো ছেলেমানুষী অদ্ভুতুড়ে বিষয়ের ভক্ত তাদের অবশ্যই দেখা উচিত! প্রায় সব পর্বগুলোই Rapidshare.com-এ পাওয়া যায়। লিংক দিচ্ছি, সুবিধা মতো নামিয়ে নিতে পারেন (প্রিমিয়াম একাউন্ট থাকলে ভালো হয়, তিনমাসে মাত্র ১৬ইউরো)

Rapidshare-এ ভিডিও গুলোর লিংক পাবেন যেখানে


মন্তব্য

ধ্রুব হাসান এর ছবি

ধন্যবাদ লিংকের জন্য।

অতিথি লেখক এর ছবি

সিরিজটি এখনো আমার বড় প্রিয়। মাঝেমাঝে টিভিতে দেখায় এতদিন পরেও। সাথে সাথে বসে যাই সবকিছু ফেলে।

-নির্বাসিত

s-s এর ছবি

অনেক অনেক ছোটবেলায় দেখা প্রথম সাইন্স ফিকশন।
জন্মেরও আগের টিভি সিরিজ দ্য পাওয়ার অফ দ্য ম্যথু স্টার বাবার খুবই প্রিয় ছিলো,তারপর যুক্ত হয় টোয়াইলাইট জোন। পুরোনো ডিভিডি প্রথম দেখা বাবার প্রিয় সিরিজ হবার সুবাদে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।