কুইসলিং এর জন্মদিনে..

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: বুধ, ১৮/০৭/২০০৭ - ১:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

১৮৮৭ সালের ১৮ই জুলাই কুইসলিং এর জন্ম (১৯২৫ এর একই দিনে কাকতালীয়ভাবে প্রকাশিত হয় এডল্ফ হিটলারের বই, Mein Kampf)। ইংরেজী ভাষায় রাজাকার এর সমার্থক শব্দটির সূত্রপাতে এই ভদ্রলোকের বিশাল অবদান।

মিরিয়াম ওয়েবস্টার বলে,
Quis·ling
Pronunciation: 'kwiz-li[ng]
: TRAITOR, COLLABORATOR

Etymology: Vidkun Quisling died 1945 Norwegian politician who collaborated with the Nazis

কোন এক ঝগড়ায় আমিও একে নিয়ে কিছু ছাইপাশ লিখে ফেলেছিলাম..
ব্লগের লেখা কনটেক্সট ছাড়া কেমন আলুনি লাগে মন খারাপ! কি আর করা!!

কুইসলিং পরম্পরা
আপনাকে চেনা চেনা লাগে
আপনাকে দেখেছি কোথায়?

আপনাকে চেনা চেনা লাগে
আপনাকে চিনি মনে হয়

নরওয়ে না রায়েরবাজার?
মিলিটারী কিংবা রাজার
পদলেহী ঘৃণিত সে মুখ
হেসে ওঠে দেখে তার
কুপুত্র হাজারে হাজার

ভিদকুন কুইসলিং


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

কুইসলিং এর স্বদেশী বাংলামুলুকের মহান ব্লগ ত্রাতা, জবাব দিয়েছিলো পরে?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

নরওয়ে না রায়েরবাজার?
মিলিটারী কিংবা রাজার
পদলেহী ঘৃণিত তো সে মুখ
হেসে ওঠে দেখে তার
কুপুত্র হাজারে হাজার

বড়সড় জবাব দিয়েছিল। এবং সম্ভবত: তড়িৎ। @ মোরশেদ ভাই।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।