একজন ভানুনু

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: রবি, ০৩/০৮/২০০৮ - ১১:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto মর্দেকাই ভানুনু শেষ পর্যন্ত পারেননি, ব্রিটিশ প্রেসের কাছে খুলে বললেন ইজ্রায়েলের পরমানু অস্ত্র প্রকল্পের কথা। এই শতাব্দীর সেরা "ওপেন সিক্রেট" ফাঁস করে অবশ্য বেশী লাভ হয়নি, মোসাদের এজেন্টরা ভদ্রলোককে অপহরন করে ইজ্রায়েলে ফিরিয়ে আনেন, গোপন বিচারে আঠারো বছরের জন্য সলিটারি কনফাইনমেন্টে বন্দী রাখা হয় তাকে। ২০০৪-এ একবার ছাড়া পেলেও পরবর্তীতে সত্যপ্রকাশের দায়ে একাধিকবার ভানুনু বন্দী হন সত্যগ্রাসীর হাতে। শেষ খবর মতে, তিনি এখনো অন্তরীন। ভানুনুকে নিয়ে বিবিসি চমৎকার একটা ডকুমেন্টরী তৈরি করেছিল (যা স্পাই থ্রিলারের চাইতে কোন অংশে কম নয়), ইউটিউবের কল্যাণে দেখে ফেলা যাক..

পর্ব - ১

পর্ব - ২

পর্ব - ৩

পর্ব - ৪

পর্ব - ৫

পর্ব - ৬


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

কচ্ছপগতির ইন্টারনেটের দেশে থাকি রে ভাই। ইউটিউবের কোন ভিডিওর লিংক দেখলে আফসোস লাগে। ভিডিও-গুলো দেখতে পারলাম না। তাই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত নিয়ে আরেকটি পোস্ট আশা করছি আপনার কাছ থেকে হাসি

লুৎফর রহমান রিটন এর ছবি

সত্যগ্রাসীদের স্বরূপটা অরূপের কল্যাণে আবারো দেখার সুযোগ হলো।

ধন্যবাদ অরূপ।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

সবজান্তা এর ছবি

এইগুলা কি দেন ! রিআনা নিয়া আরো কিছু পোস্টান, আশায় আছি চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অরূপ ছেলেটা বড়ই অশ্লীশ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ অরূপ ভাই, ইতিহাসের আরেক নায়ক সম্পর্কে এত কিছু জানানোর জন্য।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভূঁতের বাচ্চা এর ছবি

অনেক কষ্ট করে পোস্ট দেবার জন্য অরূপদাদাকে ধন্যবাদ। প্রিয়তে রেখে দিলাম পোস্টটা।

--------------------------------------------------------

ক্যামেলিয়া আলম এর ছবি

লোভ হচ্ছে প্রামাণ্যচিত্রটি ভালভাবে দেখার ------
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই বস্তু এখন কেম্নে দেখি?
তথ্য পাচারের অযুহাতে তো আমাদের সাবমেরিন ক্যাবলের মুখো বন্ধ...

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।