জিনিয়াস অফ ফোটোগ্রাফি..

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: বুধ, ০৫/১১/২০০৮ - ৪:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoক্যামেরা কেনার পর থেকে আমার ফোটোগ্রাফির ইশকুল হল ইউটিউব। আজকে ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম বিবিসি-র একটা অসাধারন ডকুমেন্টারি সিরিজ, নাম "জিনিয়াস অফ ফোটোগ্রাফি"

আগ্রহীদের জন্য লিংক দিয়ে দিলাম, দেখে ফেলুন এখনই!

পুনশ্চঃ গেলাসের ছবিটা স্পীডলাইট ব্যবহার করে তোলা এক ঘন্টা আগে। প্রত্যেকটা ফ্ল্যাশের আলো কতোটা জোরালো হবে তা ঠিক করা যায়, একে ফ্ল্যাশ কমপেনসেশন বলে। সময়কে থামিয়ে দিয়ে ছবি তুলবার প্রথম শর্ত হল ফ্ল্যাশ কমপেনসেশন কমিয়ে দেওয়া, মানে ঔজ্জ্বল্য যতোটা সম্ভব কমিয়ে দেওয়া। এতে করে ফ্ল্যাশের আলো এক সেকেন্ডের দশ হাজার ভাগেরও কম সময় ধরে জ্বলে, আর তাতে ছবি তুললে সময় থমকে দাড়ায়। তবে এই পদ্ধতিতে ছবি তুলতে হলে ফ্ল্যাশ বা স্পীডলাইট যতোটা সম্ভব সাবজেক্টের কাছে রাখা দরকার, না হলে ছবি অন্ধকার লাগবে!


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালো ভালো। ক্যানন ডিএসএলআর একটা কেনা যায় কিনা ভাবছি। তোমার পোস্টগুলি থেকে শিখে ফেলা যাবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ভূঁতের বাচ্চা এর ছবি

ডিএসএলআর কিনতে ভয় লাগে !
কেনার পরেও ম্যালা খরচ আছে !

--------------------------------------------------------

রানা মেহের এর ছবি

ফোটোগ্রাফির কিছুই বুঝিনা
আপনার ছবিগুলো ভালো লাগে এইটুকু বলতে পারি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

ধ্রুব হাসান এর ছবি

চলুক

কর্ণজয় এর ছবি

w e l l .

স্পর্শ এর ছবি

ছবিটা দারুন হয়েছে!
গ্লাসে পানি নাকি পানীয়?
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

ছবিটা দারুন লাগলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।