| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
জলের দামে বিকি হয়ে গেছি সেই কবে
মূল্যের নিরুপণ তো শুরু হলো এই সবে!
ভেবেছিলে বুঝি খুব সস্তায় নিয়েছো আমায়
রঙহীন জল মূল্যহীন নয়- অমূল্য ভাবনায়...
এখন আমি ভীষণ ভাবি, বিকি-কিনি-পসরা!
ভাবনাদের আগলে রাখি সযতনে আপনাতে
মনের দেয়ালে ক্ষতচিহ্নের ফাটল নেই আর
অমিয় জলধারা বহে, সবকিছু অতীত তাতে।।
২
- হায় হায় নজু ভাই, আমারও দেখি একই পিরোবলেম! ![]()
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৩
আপনার যে এই প্রোবলেম, তা নতুন কিছু নয় ধুসর!
কবিতাটা ভাল লেগেছে বেশ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
৪
জলের দাম কি একেবারেই কম?
১
কি যে একটা ঝামেলা হইলো ছাই... আমি ইদানীং বিকিকিনিরে খালি বিকিনি পড়ি... (চোখ টিপার ইমোটিকন)
তবে কবিতাটা ভালো হইছে মৃন্ময়...
রঙহীন জল মূল্যহীন নয়... বটেই তো...
______________________________________
পথই আমার পথের আড়াল