|
গণজাগরণ মঞ্চ ভেঙ্গে দিয়েছে পুলিশ! গণজাগরণ মঞ্চ থেকে কী কোন ধ্বংসাত্মক কাজ করেছে এ পর্যন্ত? ব্যালেন্স গেইম সব সময় ভালো না।
http://bangla.bdnews24.com/bangladesh/article621871.bdnews |
|
প্রধানমন্ত্রী বলেছেন - "হেফাজতের দাবী মানা হয়েছে, হচ্ছে"। এই কথার অর্থ কি? হেফাজত কি যৌক্তিক দাবী তুলেছে? স্বয়ং প্রধানমন্ত্রীকে তওবা পড়ে মুসলমান হবার আহবান করেছে হেফাজত। এই শফি সাহেব কি আল্লাহর মনোনীত প্রার্থী হয়ে গেছেন? তার কথা না শুনলে নাকি বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতে পারবে না, কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এত দাম্ভিক ঘোষণা বাংলাদেশে আর কোনদিন শোনা যায়নি। হঠাৎ গজিয়ে ওঠা এই হেফাজতের এই দাম্ভিকতার উৎস কি? বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে এদের সমর্থন কত শতাংশ?
গাঁয়ের মোড়ল ব্যাপারীদের কাঁধে ভর করে গাঁয়ে একদল ডাকাত আসছে। মোড়ল ব্যাপারীরা ভাবছে তাদের কিছুই হবে না, শুধু গ্রামবাসীই সর্বস্ব হারাবে। 04/05/2013 - 4:57অপরাহ্ন |
|
আপনার দেশে একটা শার্ট বানাতে গিয়ে শ্রমিক মজুরি পায় ৭.৪৭ ডলার। আমার দেশে শ্রমিক মজুরি পায় ০.২২ ডলার। আপনি আমার দেশে যুদ্ধাপরাধ আর গণহত্যার বিচার আন্তর্জাতিক মানের হতে হবে বলে গলা ফাটান। আমিও রাজি। কিন্তু তার আগে নিশ্চিত করেন যে আপনি সে দামেই শার্ট কিনে পরতে রাজি আছেন যে দামে আমার দেশের শ্রমিক ৭.৪৭ ডলার মজুরি পাবে। তার আগ পর্যন্ত খুদাপেজ।
৬টি মন্তব্যই দেখাও এই প্রতিযোগিতামূলক বাজারে মজুরী যেমন একটা ফ্যাক্টর তেমনি অন্যান্য তুলনামূলক সবিধাগুলোও ফাক্টর। আমাদের দেখতে হবে আমরা মজু্রী বাড়াতে চাই, ন্যায্যভাবে চাইতেই পারি। কিন্তু সাথে সাথে দেখতে হবে নির্ঝঞ্ঝাট ব্যাঙ্কিং, দ্রুত সিএন্ডএফ, ইনলান্ড ট্রান্সপোর্টেশন, এইসব সুবিধা আমরা কতটুকু দিতে পারছি। ভুলে গেলে চলবে না যে আমাদের প্রতিদ্বন্ধিরাও কিন্তু বসে নেই। তারাও প্রতিনিয়ত রিসার্চ করছে প্রফিট অপ্টিমাইজেশন নিয়ে। এমনিতেই রাজনৈতিক অস্থিরতার কারনে সৃষ্ট হরতাল, অবরোধ এবং ইভেঞ্চুয়ালি শিপমেন্ট বাতিল বা বিলম্বিত, ইত্যাদি কারনে আমরা অনেক ব্যাকফুটে আছি। তাই, সবকিছু বুঝেশুনে আমাদের কৌশলে এগোতে হবে। বাজার ছুটে গেলে আমাদের খুবই বিপদ হয়ে যাবে। 04/05/2013 - 10:39অপরাহ্ন |
|
আইজু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে একটা সেইফটি নেটের মধ্যে থেকে গালাগালি থেকে শুরু করে বিভিন্ন অনলাইন বুলিয়িং করতো। অথচ মুক্তিযুদ্ধের পক্ষে বলে তাকে ছাড় দিতো অনেকে। এ কারনেই আমি বলি এন্ড ডাজনট অলওয়েইজ জাস্টফাই দ্যা মিনস। আইজুকে কেন্দ্র করে এখন যে উইচহান্ট হচ্ছে আমি তারও পক্ষপাতী না।
দুঃখজনক 03/05/2013 - 2:09অপরাহ্ন |
|
সারা পৃথিবীর মুসলিম জনগণের ধর্ম-প্রবণতা নিয়ে একটা সার্ভে চালিয়েছে পিউ গ্লোবাল। তাতে অন্যান্য দেশের মত বাংলাদেশও আছে। বাংলাদেশ ও বাকি পৃথিবীর গণমত সংক্রান্ত সার্ভে দেখতে পারেন এখানে - http://www.pewforum.org/Muslim/the-worlds-muslims-religion-politics-soci...
বাংলাদেশের ৮২% চায় ইসলামিক আইন প্রর্বতন হোক!!! 02/05/2013 - 11:17অপরাহ্ন |