ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

খুন করবে ঈশ্বর, আমি কেন নয়?


লিখেছেন তারেক (তারিখ: মঙ্গল, ২০০৮-১১-১১ ১২:২০)
ক্যাটেগরী:

যদি দেখ মরে গেছ তো খুন হয়ে যাও
মৃত্যুর অনেক উপায় আছে - তুমিও জানো
শুধু বেছে নেবে পছন্দমতো

নীরব মৃত্যু চাইতে পারো
নৈঃশব্দের ছন্দপতন ঘটাতে যে আসে
কিংবা দগদগে ক্ষতের মুখে নীল মাছি
ধমনী দিয়ে বেরিয়ে আসছে উড়ন্ত রক্ত
সাদামাটা দড়িতেও ঝুলে পড়তে পারো
ইচ্ছামৃত্যুর রঙ বাছাইয়ের স্বাধীনতা ঈশ্বর দিয়েছেন
আর স্বর্গীয় উদ্যানে মাতাল হবার রসদ

পৃথিবীটা অনেক পুরনো
শত শত বছর ধরে এখানে জন্মের পুনরাবৃত্তি ঘটে যাচ্ছে
মৃত্যুও নিয়তিবাদে আক্রান্ত... একমাত্র স্থির সত্য
বিকেলেই হয়তো একটা বাস চাপা দিয়ে যাবে
কিংবা ভূমিকম্পে মারা পড়তে পারো
হৃদপিন্ড অবরোধ করে বসতে পারে যখন তখন
তাই কফিন খোলা রাখাই ভালো
যদিও এগুলো করুণাময় ঈশ্বরের খেলা
ক্ষমতাবানের ইঁদুর হত্যার মতো
অনুশোচনার বদলে হাত ধুয়ে নিলেই চলে
তবুও সুযোগ দিও না
হাতে ছুরি রেখ, পকেটে ঘুমের বড়ি
পানপাত্রে মৃত্যুন্মুখ বিষাদ

তুমি ছাড়া তোমাকে হত্যা করবার অধিকার আর কারো নেই


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তারেক (তারিখ: মঙ্গল, ২০০৮-১১-১১ ১২:২০)
উদ্ধৃতি | তারেক এর ব্লগ | ১৯টি মন্তব্য | ১২৪বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তারেক. Sachalayatan.com can not be held responsible.

অতন্দ্র প্রহরী এর ছবি
১ | অতন্দ্র প্রহরী | মঙ্গল, ২০০৮-১১-১১ ১৩:৩৫

সুন্দর লাগলো, বিশেষ করে শেষ লাইনটা চলুক
তবে আফসোস, এখনো "ক্যাটেগরী"-তে কোন পরিবর্তন আসলো না! চোখ টিপি


তারেক এর ছবি
১.১ | তারেক | বুধ, ২০০৮-১১-১২ ১২:২৮

ধন্যবাদ বিডিআর ভাই। আসছে। "ক্যাটেগরী" -তে পরিবর্তন আসছে দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


পুতুল এর ছবি
২ | পুতুল | মঙ্গল, ২০০৮-১১-১১ ১৪:০১

"তুমি ছাড়া তোমাকে হত্যা করবার অধিকার আর কারো নেই"
সেরকম যদি সম্ভব হতো!
কবিতা সুন্দর হয়েছে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!


তারেক এর ছবি
২.১ | তারেক | বুধ, ২০০৮-১১-১২ ১২:২৯

সম্ভব হইলে বোধহয় অন্যের হাতেই মরণ চাইতাম। ধন্যবাদ বস্‌ ।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নজরুল ইসলাম এর ছবি
৩ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-১১-১১ ১৫:১৪

অধিক সুন্দর... ক্যাটেগরিটা ঠিক করেন বস... এইটারে ব্লগরব্লগর বলা অন্যায়...
______________________________________
পথই আমার পথের আড়াল


তারেক এর ছবি
৩.১ | তারেক | মঙ্গল, ২০০৮-১১-১১ ১৬:২৯

আমার তো চোখই যায় না ক্যাটেগরীর দিকে... না পড়ার সময় না লেখার সময়... দিলাম বদলায়া। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


রিজভী [অতিথি] এর ছবি
৪ | রিজভী [অতিথি] (যাচাই করা হয়নি) | মঙ্গল, ২০০৮-১১-১১ ১৬:২১

খুব সুন্দর হয়েছে তারেক...তোর কবিতার মান অনেক ভাল।


তারেক এর ছবি
৪.১ | তারেক | বুধ, ২০০৮-১১-১২ ১২:৩০

তোর সাথে যে মেয়েগুলার ছবি দেখি ফেইসবুকে তাদের মান ও অনেক ভালো চোখ টিপি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


কীর্তিনাশা এর ছবি
৫ | কীর্তিনাশা | মঙ্গল, ২০০৮-১১-১১ ১৭:০৫

তুমি ছাড়া তোমাকে হত্যা করবার অধিকার আর কারো নেই

লাইনটা মনে গেঁথে গেল। চলুক
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


১০

তারেক এর ছবি
৫.১ | তারেক | বুধ, ২০০৮-১১-১২ ১২:৩১

মন বড়ই স্পর্শকাতর জিনিস। সেইখানে গাঁথাগাঁথি তো বিপদজনক !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১১

সুমন সুপান্থ এর ছবি
৬ | সুমন সুপান্থ | মঙ্গল, ২০০৮-১১-১১ ১৮:৫০

যদি দেখ মরে গেছ তো খুন হয়ে যাও

তাই সই !

---------------------------------------------------------

'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'


১২

তারেক এর ছবি
৬.১ | তারেক | বুধ, ২০০৮-১১-১২ ১২:৩২

তাই সই, সুপান্থদা !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৩

হাসান মোরশেদ এর ছবি
৭ | হাসান মোরশেদ | মঙ্গল, ২০০৮-১১-১১ ২০:১৯

তারেক ইন একশন হাসি
তো এই কবিতা জ্বর উঠার আগের না পরের নাকি জ্বরগ্রস্ত সময়ের?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।


১৪

তারেক এর ছবি
৭.১ | তারেক | মঙ্গল, ২০০৮-১১-১১ ২১:৫১

জ্বর ছাড়ার কিছুদিন পরের। মেসেজে সব জানালাম মোরশেদ ভাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৫

খেকশিয়াল এর ছবি
৮ | খেকশিয়াল | বুধ, ২০০৮-১১-১২ ১৩:২৯

অসাধারন হইছে !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'


১৬

রানা মেহের এর ছবি
৯ | রানা মেহের | বুধ, ২০০৮-১১-১২ ১৮:২২

ভালো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস


১৭

তারেক এর ছবি
১০ | তারেক | বুধ, ২০০৮-১১-১২ ২২:১২

শিয়ালজীরে মুরগী আর রানা মেহের -কে দিলাম ধইন্যাপাতা হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৮

নকীব [অতিথি] এর ছবি
১১ | নকীব [অতিথি] (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-১১-২০ ২২:১৪

অসাধারণ


১৯

তারেক এর ছবি
১১.১ | তারেক | শুক্র, ২০০৮-১১-২১ ০৮:৫১

আরেএ এ এ এ!!
আমগো নকীব নাকি? স্বাগতম সচলে। কি অবস্থা তোর?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন