অমিতাভ দাশগুপ্তর কবিতা |
'অমিতাভ দাশগুপ্তর শ্রেষ্ঠ কবিতা' থেকে সদ্য পড়েছি এরকম ভালো লাগা কিছু কবিতা দিলাম সচলের কবিতাপ্রেমীদের জন্য। আরো অনেক পছন্দের কবিতা ছিল। কিন্তু সেগুলোর কিছু কিছু এত বড় যে টাইপ করতে ইচ্ছে হল না আর...
আমার স্বপক্ষে/ আমি তোমাদেরই লোক
এইখানে চর ফুটেছিল। জ্যোৎস্না। হোগলার বন।
বানভাসি মানুষের বাধ্যতামূলক অরন্ধন
কিছুকাল বন্ধ ছিল। ঘর, শিশু, আউসের ক্ষেত,
পানের বরোজ বুকে অকস্...
ডায়েরিঃ নভেম্বর ১৬ - শুনতে পাস্ রে তুই? |
ফয়সাল মারা গেল গতকাল।
বিকেলে মাইকে যখন বারবার বলা হচ্ছিলো- বাদ মাগরিব মরহুমের... আমার খুব খারাপ লাগছিলো শুনতে। ফয়সালকে কেন মরহুম বলছে ওরা?
ক্যাম্পাসে যখন পৌঁছুলাম আদিল তখন একটা চেয়ারে বসেছিল মাথা নিচু করে। ওর পিঠে হাত রাখতেই বাঁধ ভেঙ্গে গেল দু'জনেরই। আমি ওর কষ্ট টের পাচ্ছিলাম... ছুঁতে পারছিলাম না একবিন্দুও। আজ ফেসবুকে ওর স্ট্যাটাসের কথাগুলো পড়ার পর মনে হল একটা খুব ধারালো ছুরি ...
ফয়সাল - কে বাঁচাতে আপনাদের সাহায্য চাই |
আমাদের বন্ধু আহমেদ আল ফয়সাল। হাশিখুশি ছেলেটা ছোট বোনের মেডিক্যাল ভর্তি পরীক্ষার সাজেশন নিয়ে তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিলো গত বৃহস্পতিবার। কিন্তু যাওয়া হয় নাই আর। মাঝপথ থেকেই ওকে ফিরে আসতে হলো ঢাকায়, স্ট্রেচারে শুয়ে।
একটি অ্যাসিডবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওদের বাসের। দূর্ঘটনায় চৌদ্দজন মারা যায় সেদিন। ফয়সাল প্রাণে বেঁচে যা...
কাচের আড়ালে জ্যোৎস্নাপ্রহর |
প্রান্তরে লুটেরা জ্যোৎস্না চাঁদের রক্তপাত মুছে নেয় ঘাসে
নক্ষত্রেরা ম্রিয়মান
জোনাকিরা সব লুকিয়েছে ফসলের মাঠে
মৌনী পাহাড়ের গায়ে দূরের কুয়াশার ঢেউ
ভেঙে পড়ছে... ভেঙে পড়ছে যেমন
মেঘপুঞ্জের রোশনাই রূপোলী ঝিলের জলে
নরোম তরঙ্গের মত ভেঙে পড়ে ধীরে
জনপদ ও বনস্থলীর সন্তানেরা শোনো
আজ ষোড়শী চাঁদের নীরব দস্যুতা হবে
রক্তের ডাক এলে ছুটে এসো প্রান্তরে
শিরায় উপচে উঠুক জ্যোৎস্নার বিষ
মৃত...
খুন করবে ঈশ্বর, আমি কেন নয়? |
যদি দেখ মরে গেছ তো খুন হয়ে যাও
মৃত্যুর অনেক উপায় আছে - তুমিও জানো
শুধু বেছে নেবে পছন্দমতো
নীরব মৃত্যু চাইতে পারো
নৈঃশব্দের ছন্দপতন ঘটাতে যে আসে
কিংবা দগদগে ক্ষতের মুখে নীল মাছি
ধমনী দিয়ে বেরিয়ে আসছে উড়ন্ত রক্ত
সাদামাটা দড়িতেও ঝুলে পড়তে পারো
ইচ্ছামৃত্যুর রঙ বাছাইয়ের স্বাধীনতা ঈশ্বর দিয়েছেন
আর স্বর্গীয় উদ্যানে মাতাল হবার রসদ
পৃথিবীটা অনেক পুরনো
শত শত বছর ধরে এখানে জন্মের প...
রিফিউজি ক্যাম্প |
প্রতি ভোরে শিউলিরা ঝরে যায় যতটা ভোরে তুমি জাগো না... মঞ্জরীর বিচ্ছেদ দেখে তুমি অভ্যস্ত নও। হঠাৎ কখনো চোখে পড়ে কিভাবে বৃন্তচ্যূতি ঘটে ফুলের... উদ্বাস্তু হয়ে পড়ে থাকে রাস্তায় কিংবা ঘাসের উপর... যদি শিশিরে ভেজা থাকে ঘাস তবে খুব নরম নয়তো কেবলই নিষ্প্রাণ ভেবে পায়ে দলে একাকী কোন কাঠবিড়ালি হেঁটে যাবে এলোমেলো... অথবা তুমি খালি পায়ে ছুঁতে গিয়ে মাড়িয়ে দেবে কিছু রক্তিম বৃন্ত তবু হাতে ছোঁয়া কোম...
ডায়েরিঃ সেপ্টেম্বর ৫ |
মাঝে মাঝে খুব মন খারাপ হয়। গভীর রাতে মৃদু বাতাসে এলোমেলো মেঘ পাখা উড়িয়ে চলে যায়। এই বিশাল শহরের বড় বড় দালানের আলোয় আকাশের ও নিভৃতি জোটে না। রাতের নিজস্ব ...
এই নিমজ্জন ও ভেসে ওঠা, বারবার |
তবু আরেকবার এসো। প্রয়োজন ফুরোনো দিনে মৃত পাখির দেহ ছুঁয়ে যাওয়া রক্তাপ্লুত বাতাসের মতো। ভেঙ্গে যাওয়া হাত ছুঁয়ো না। কপালে ছোট্ট করে এঁকে দিয়ো তোমার চিহ...
ডায়েরি : আগস্ট ৩০, কাক |
সেই কখন থেকে একটা বিমর্ষ কাক ডেকেই যাচ্ছে
মরা পেয়ারা গাছটার ডালে বসে
দীর্ঘ, দীর্ঘ স্বরে উত্তরে, দক্ষিণে
গলা কাঁপিয়ে ডেকে যাচ্ছে
পথচলতি দু'একটা পাখি জব...
ছবি ব্লগঃ রাপ্পাতাপ্পা |
ভাইবোনদের মধ্যে মেজাপুর সাথেই আমার খাতির এবং শত্রুতা ছিলো সবচেয়ে বেশি। ছোটবেলায় কেউ যদি জিজ্ঞেস করতো তোমার সবচেয়ে অপছন্দ কাকে?আমার নিঃসংকোচ জবাব ছিল ...
নিজস্ব মৃত্যুর অপেক্ষায় |
আমরা বেঁচে আছি, একেকটা ধূলি-ধূসর দিনে...
মায়াবী রাতের প্রহরে, আমাদের যন্ত্রণাময় অস্থির দিনগুলোর ফসিল ভোরে আমরা নিজেদের খুঁজে পাই। পিপাসার্ত রোদ্দুরের ম...
আবু হাসান শাহরিয়ার এর কবিতা |
আবু হাসান শাহরিয়ার আমার প্রিয় কবি। এবারের একুশে বইমেলায় প্রকাশিত তাঁর "তোমাদের কাচের শহরে" বই থেকে ভালো লাগা কিছু কবিতা তুলে দিলাম সচলের পাঠকদের জন্য। ...
সরকারি অফিসে |
আমার আর কী ই বা বলার আছে
যখন আকাশের সৌম্যতা নিয়ে বয়োবৃদ্ধ জেদী স্বরে বলেন
এবং ভাবেন যে তিনি ছাড়া আর কেউ কিছু বোঝেন না
আমলাতন্ত্রের আটত্রিশ বছর যিনি এক ঢ...
প্রায়ান্ধকার |
দোহারা চাঁদের রঙ ফিকে হয়ে এলে সন্ধ্যার আঁধারে, স্বপ্নের নানান দুয়ার নরকের এক একটা প্রবেশমুখ হয়ে আরবার ফিরে আসে নিখাদ বাস্তবতায়। যে ছবি মুছে দেওয়ার জন্য প্রাণপাত করেছে অযাচক সময়, যে কল্পনার মায়াবী বিভ্রম আমাদের শূণ্য গহবর গুলো ...
মেঘের ময়ূর দিন |
সকালগুলো ইচ্ছে করেই যে যার মত। রাঙা প্রজাপতির ডানায় আলতো রোদে মাখামাখি, হালকা হাওয়া শুনছে ভোরের মাতাল করা ডাকাডাকি। আমিও তো জোনাক যেমন, সন্ধ্যে চাঁদের আলতো ছায়ায়, শহর জুড়ে বৃষ্টি চাদর মুড়িয়েছে নরোম মায়ায়।
আজ রাঙা ময়ূর দিন। পেখ...
ক্রান্তি শেষবেলার... |
... প্রদক্ষিণ করে যাবে নিজস্ব মৃত্যুময় পথ তোমার বলয়ে
গ্রহাণুপুঞ্জ আমাদের স্মৃতিতে যেরকম ছিল একদা
মেঘমন্দ্রিত ভোর প্রবল উচ্ছ্বাসে ভেসে বেড়াবে আষাঢ়ের প্রথম আকাশে
ঠিক যতটা ধূসর হলে তারে বিষণ্ণ বলা যায়...
এখনো নিয়মিত বৃষ্টি হয় এখা...
অপারগতা |
তোমাকে ভেবে আজকাল কিছুই লেখা হয়না
লাজুক শব্দগুলো যাদের কখনো ছুঁতে পারি না
তারা সবাই এসে জড়ো হয় একে একে
ফুলস্ক্যাপে অসংখ্য অক্ষর অবিন্যস্ত
গাঢ় স্বরে জিজ্ঞেস করে
ঠিক কতটা দীর্ঘ হলে সম্পর্কে বিশ্বস্ততা আসে
যখন প্রতিটি মুহূর্ত ...
গাছ-মানুষ বিষয়ক আশ্চর্য সংবাদ |
সোহরাওয়ার্দী উদ্যানের গাছগুলো কোন এক অপরাহ্নে জেনে গিয়েছিলো খুন হয়ে যেতে হবে তাদের। পরস্পরের কাছ থেকে বিদায় নিয়ে কর্কশ মৃত্যুর অপেক্ষায় তারা জীবনের শেষ কিছু দিন কাটিয়েছিল। গভীর রাতে উদ্যানের পূর্ণিমা ফিকে হয়ে যেত যখন সমবেত ক...
অন্নপূর্ণার প্রতি |
শীতজড়ানো বৈশাখী হাওয়ায় তুমি এলে
ভেজা পায়ে
উঠানে ভেজা কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে
কিছু ভাঙা ডাল, অজস্র ঝরাপাতা
এলোচুলো তরুনী বৃক্ষের।
ঝড়ের শেষে বিস্রস্ত
তুমি এলে; আমি সকাতর
ভাঙা দুয়ারে।
প্রাশনের ভাতের জন্য
ক্ষুধার্ত জেগেছে সহোদ...
ভাটির টানে বান্ধা নাও, সরে না |
দুপুরে খাওয়ার পর আম্মা সবসময় বকাঝকা করে ঘুমুতে চাই না বলে। এইসব বেয়াড়া স্নেহের বকুনিতে খুব বিরক্ত লাগে আজকাল। একটু রুঢ় হয়েই জবাব দেই, "ঘুম না আসলে কী করব? সবসময় এসব ভাল্লাগে না শুনতে।" আম্মা হয়তো কষ্ট পান তাই কথা বাড়ান না এরপর। আমি ...