অনুস্মিতা
লিখেছেন মাসুদা ভাট্টি (তারিখ: সোম, ২০০৮-০৪-২১ ২১:৪৭)
ক্যাটেগরী: গল্প | অনেকদিন | অভাগা গল্পটি পড়ে ছিল | এখনও অনেক অদল-বদল বাকিঁ | সববয়সী |
হ্যাঁ, বলুন।
কী বলবো?
যা ইচ্ছে, আপনার যা বলতে ইচ্ছে করবে বলুন। আমিতো আপনার কথা শোনার জন্যই।
হ্যাঁ, জানি, কিন্তু কিছুই মনে আসছে না, কী বলবো বলুনতো? কোত্থেকে শুরু করবো?
আপনার যেখান থেকে ইচ্ছে। অথবা আপনি কথা বলতে না চাইলেও অসুবিধে নে...