ভাষা আন্দোলন কি কেবলমাত্র ৩০ মিনিটের এক তুচ্ছ ঘটনা? নাকি এর পেছনে রয়েছে প্রবঞ্চনার ইতিহাস? ৪৭-এ দেশভাগের পর পরই যথন পশ্চিম পাকিস্তানের সুর পাল্টে যায় তখন পূর্ব বাংলায়্ও “ইয়ে আজাদি ঝুটা হ্যায়” শ্লোগান ওঠে। সবচেয়ে বড় কথা হলো হুজুগে বাঙালি যখন বুঝতে পেরেছিল যে, পাকিস্তান আন্দোলনের পুরোধা হিসেবে কাজ করেও তারা স্বাধীনতা পায়নি, সাম্প্রদায়িক দাঙ্গা আর ভয়ঙ্কর রক্তপাতের ওপর দিয়ে হেঁ...
চলো, আবার অচেনা হয়ে যাই আমরা
না আমি তোমার কাছে হৃদয়ের উষ্ণতা চাইবো
না তুমি ভুল চোখে আমার পানে তাকাবে আর
হৃদয়ের ছট্ফটানি যেনো আমার কথায় প্রকাশিত হয়ে না যায়
তোমার চোখের তারায়ও যেনো ধরা না পড়ে নোনা জলের পাতলা নেকাব
তোমার নিশ্চয়ই কোনও অসুবিধা থাকবে, যা তোমাকে বাঁধা দেয়, মনকে আঁটকে রাখে
আমাকেও মানুষ বলে, চেহারার এই চমক সুস্থতা নয়, অসুস্থতা
দুর্নাম যা হবার হয়েছে, মানুষ অতীত ঘাঁটত...
পাখি ওড়ে, তার ডানা আছে, আমি পাখি নই, মানুষ, আমার ডানা নেই - আতিয়া ভাবে, ভাবতে ভাবতে ও এক সময় সিদ্ধান্তে আসে, মানুষের ডানা থাকলেও খুব বেশি কিছু হতো না; মানুষকে কেউ পাখি বলতো না।এই গভীর দর্শণের সঙ্গে আতিয়ার গত জীবনকে কেউ যদি মেলাতে যান তাহলে অনেক বড় ভুল হবে।
আতিয়া চোখেমুখে কথা বলা মেয়ে, ওকে ছোটবেলা থেকেই শুনতে হয়েছে যে, ও দেখতে খুব সুন্দরী। স্কুল পেরিয়ে কলেজে ওঠার পর পরই পাড়ায় ওকে নিয়ে ...
নামটি শুনে আমার হাসতে হাসতে বিষম খাওয়ার মতো অবস্থা। অথচ এটা নাকি এই গ্রীস্মের সবচেয়ে জনপ্রিয় পোশাক।
১. http://www.ahiida.com/index.php?a=results&subcat
২. http://news.bbc.co.uk/nolavconsole/ifs_news/hi/newsid_6260000/newsid_6267000/nb_wm_6267061.stm
ওপরের এই দু'টি লিঙ্ক দেখুন, আমার মতো যারা নামটি শোনেননি তারা বিষয়টি বুঝতে পারবেন।
আমার ভালো লেগেছে উইকি'র এই তথ্য
Burqini
From Wikipedia, the free encyclopedia
A burqini (or burkini) swimsuit is a type of swimsuit for women designed by Lebanese Australian Aheda Zanetti under the company name Ahiida. The suit covers the whole body except the face, the hands and the feet (enou...
ফেসবুক-এ “আমার মনে কী আছে?” এই প্রশ্নের জবাবে লিখেছিলাম - ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি সে দেশে বুরখা ও চোখ-মুখ ঢাকা হিজাব নিষিদ্ধ করেছেন, খুব শীগ্গিরই আইন করে তা বন্ধ করা হবে। আজকে লন্ডন শহর গলছে, গরমে, এর মাঝে কালো বুরখায় আপাদমস্তক মোড়া মেয়েদেরকে দেখে আমার কষ্ট হচ্ছিলো খুব- ধর্ম মানুষকে এভাবে কেন বেঁধে রাখে? চেতনার বিকাশকেই কি ধর্ম এভাবে কালো কাপড়ে ঢেকে রাখে?
আলোচনাটি এই প...
ভর চৈত্র মাস। সেই যে ফাল্গুনের পনের তারিখে সূর্যদেব মাথার ওপর উঠে বসে আছেন, আর নামার নাম নেই। ন্যাড়া চক-পাথার, ফসলহীন। চৈতালী উঠে গেছে। শুধু গম পড়ে আছে, পড়ে থেকে পেকে ঝনঝন করার পর তাদের কেটে আনা হবে। সকালে উঠে আমাদের বাড়ির সামনের বড় উঠোনে দাঁড়িয়ে সামনে তাকালে মাইল দেড়েক দূরের ত্রিভাগদি গ্রাম কেমন আবছা দেখা যায়, অথচ এই মাত্র কিছুদিন আগেই শীতের সকালে এই উঠোনে দাঁড়িয়ে চোখ মেললে একধ...
আজ মারলং কাকার গল্প বলি, উনার নাম মারলং না অন্য কিছু আমি জানি না, উচ্চারণটা কেমন তা খুঁজে বের করার চেষ্টা করিনি। মানুষটা লম্বায় ছ’ফুট বা তার চেয়েও বেশি হবেন। খুব ছোট্টবেলার কথা, যখন সবকিছু দেখতে বিশাল মনে হতো। মারলং কাকার গায়ের রং “পাটনাই গমের” মতোন; আমাদের ওদিকে কেউ ফর্সা হলে তাকে গমের মতো ফর্সা বলে তুলনা করা হয়। চোখে সুর্মা টানা, লম্বা আলখাল্লা পরনে, কোঁকড়া চুল, পায়ে চামড়ার চটি, স...
মেয়েটির হাতে ঝিমায়মান একগুচ্ছ ফুল ছিল, হলুদ বিবর্ণ হলে চোখ তাকে সইতে পারে না, তার ঠোঁটে ক্ষীণ সুরও ছিল, কথাহীন সুরও মানুষ নিতে পারে না বেশিক্ষণ, সাধারণ মানুষ কথা আর সুরের মিল চায়, মানুষ গান খোঁজে; মেয়েটির জীবন ছিল, যৌবন নয়, জলের তলায় ওঁৎ পেতে থাকা কুমিরের মতো, আনাকোন্ডাও হতে পারে; তবে ভালোবাসা সবুজ পাতার আভরণে আশ্রয় নেয়া গেছো ব্যাঙের মতো মেয়েটির জীবনে সামান্য সবুজ এনেছিল, একটু নড়াচড়...
পৃথিবী ঘোরে, ঘোরে শুধু, মাটি ছোঁয় না; পথ পড়ে থাকে, পথের মতো, একদিন এখানে ভিখিরী হাত পেতে বসেছিল, শিশুরা খেলছিল- একই রকম স্বপ্ন নিয়ে চোখে, কিছু পাবে বলে; এরপর অসংখ্যবার পৃথিবী ঘুরলো, সূর্য উঠলো, ডুবে গেলো, মানুষও পৃথিবীর সাথে ঘুরলো, শুধু ঘুরেই গ্যালো; অথচ সেই পথে আজও ভিখিরী বসে, আজও শিশুরা খেলে, শুধু বদলে যাওয়া মুখ।
২.
পিঁপড়েটা বড় হতে চেয়েছিল, চড়ুইটা তাকে খেয়ে ফেললো, সেও বড় হতে চায়; চিল ছো...
আমাকে মাঝে মাঝে ভূত-এ পায়, আমার পাশের মানুষটি এই ভূত-এ পাওয়া আমিকে খুব ভয় পান, আমি নিজেও বুঝি যে, তিনি খুব অসহায় হয়ে পড়েন এই সময়গুলিতে। এ যেনো চাঁদগ্রস্ততা এক, হাঁটছি ফিরছি সংসার করছি জীবনের ঘানিতে তেল দেয়ার প্রয়োজনেও নিত্য জীবনক্ষয়কারী চাকরিটিও ঠিকই করে যাচ্ছি, কিন্তু আমি নেই, এই জীবনে কোথাও নেই। তাহলে কোথায় আমি? প্রশ্নটা করি, উত্তর নেই। এ এক অসম্ভব হেঁয়ালিময়তা, নিজেরই সাথে নিজের।...