দ্রোহের আগুনে জ্বলে দ্রোহীর জন্মদিনের মোমবাতি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: শুক্র, ২০০৮-০৫-২৩ ০৮:৪৭)
ক্যাটেগরী: স্মৃতিচারণ | দ্রোহীর জন্মদিন উদযাপন |
শম্পার সাথে আমার ইটিশপিটিশ তখন শাহবাগের মৌরী, নাজিমুদ্দিন রোডের নীরব কিংবা অসংখ্য বাদামওয়ালা পেরিয়ে বনানীর নিউ ইয়র্কারে গিয়ে পৌঁছেছে। সেরকমই এক মংগলবারে মে মাসের ২৩ তারিখে বিকালে বসে দুইজনে ফ্রেঞ্চ ফ্রাই খাই, সামনে বড় কফির ম...