আব্বার সেই জলে ভেজা চোখের ছবি এখনো মনে পড়ে
লিখেছেন পান্থ রহমান রেজা (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১০:২৫)
ক্যাটেগরী: স্মৃতিচারণ | আব্বার শাসনের স্মৃতি | সববয়সী |
ছোটবেলায় আমার বন্ধুদের কারো ইচ্ছে ছিল ফুটবলার হওয়ার, কারো ক্রিকেটার হওয়ার। আর আমার ইচ্ছে কবে বড়ো হবো, একটু স্বাধীন মতো চলবো। এর পেছনের কারণ আব্বার অত্যাধিক শাসন। এই করা যাবে না, সেই করা যাবে না, এই করো, পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়োনি...