শহীদ কাদরীর সঙ্গে কথা হলো
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: সোম, ২০০৮-০৬-৩০ ০০:৪২)
ক্যাটেগরী: দিনপঞ্জি | অসুস্থ শহীদ কাদরী সম্পর্কে সর্বশেষ সংবাদ |
কাল সন্ধ্যায় শহীদ কাদরীর সঙ্গে ফোনে কথা হলো। মিনিট দুয়েক।
শহীদ ভাই সম্পর্কে সর্বশেষ আপডেট দিয়ে জানিয়েছিলাম, তাঁর জীবনসংশয় আপাতত নেই, সে পরিস্থিতি তিনি উতরে এসেছেন। সপ্তাহখানেক আগে সিসিইউ থেকে তাঁকে বাইরে আনা হয়েছে। অক্সিজেন...