চঞ্চল মন
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ২১:২৭)
ক্যাটেগরী: গল্প | রূপান্তরিত জেনগল্প | ৭ | সববয়সী |
বাতাসের মধ্যে কম্পমান একটি পতাকা নিয়ে দু'জন লোকের মধ্যে তর্ক চলছিল। প্রথমজন তর্কের সূত্রপাত করল 'বাতাস নড়ছে' বলে। 'না, পতাকাটি নড়ছে', দ্বিতীয়জন বাধা দিয়ে বলল। আবার প্রথমজন, আবার দ্বিতীয়জন। তাদের স্বর ক্রমশ উচ্চগ্রামে পৌঁছাতে থা...