| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
বাতাসের মধ্যে কম্পমান একটি পতাকা নিয়ে দু'জন লোকের মধ্যে তর্ক চলছিল। প্রথমজন তর্কের সূত্রপাত করল 'বাতাস নড়ছে' বলে। 'না, পতাকাটি নড়ছে', দ্বিতীয়জন বাধা দিয়ে বলল। আবার প্রথমজন, আবার দ্বিতীয়জন। তাদের স্বর ক্রমশ উচ্চগ্রামে পৌঁছাতে থাকল। ঘটনাক্রমে একজন জেনগুরু তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি তাদের কথাবার্তা শুনতে পেলেন এবং তর্কযুদ্ধে হস্তক্ষেপ করলেন। বললেন, 'পতাকাও নড়ছে না, বাতাসও না ; নড়ছে বস্তুতপক্ষে মন।'
বাংলায় রূপান্তর : মুজিব মেহদী
২
রিটন ভাই ধন্যবাদ।
আপনি আগ্রহ নিয়ে পড়ছেন জেনে সত্যি ভালো লাগল।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
৩
হা হা হা
গুরু আসলেই ঠিক ধরেছেন ।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
৪
অসাধারণ সুন্দর! আসলে আমাদের মনই নড়বড়ে। যা খুশী, তা ই দেখিয়ে দেয়!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
৫
বেশ!
৬
নড়ছে বস্তুতপক্ষে মন।'
গুরু, গুরু-কথাটাই বলেছেন ...। ভাল-লাগলো।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
৭
সাধু সাধু
৮
- "... তুমি হাতের এই চামচটি দৃষ্টি দিয়ে বাঁকা করতে পারবেনা যতোক্ষণ পর্যন্ত না সত্যটি উপলব্ধি করছো!"
- " কী সত্য?"
- "তোমার হাতে আসলে কোনো চমচই নেই!"
১
বীতশোক ভট্টাচার্যের জেন গল্প আমার খুবই প্রিয় একটি পাঠ্য ছিলো।
আপনার অনুবাদগুলোও পড়ছি আগ্রহ নিয়ে।