চলতি মুহূর্ত
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: সোম, ২০০৮-০৫-০৫ ১২:৪৫)
ক্যাটেগরী: গল্প | রূপান্তরিত জেনগল্প | ৩ | সববয়সী |
এক জাপানি যোদ্ধা তাঁর শত্রু কর্তৃক ধৃত হয়ে জেলে নিক্ষিপ্ত হলেন। ভয়ের চোটে ওই রাতে তিনি কিছুতেই ঘুমাতে পারছিলেন না। তাঁর বারবারই মনে হচ্ছিল যে, আগামীকাল তাঁকে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন শেষে বধ করা হবে।
এসময় হঠাৎই তাঁর জেনগুরুর উপ...