ভুলে যাওয়া মানুষদের স্মরণে

পজিটিভদের জন্য ভালোবাসা এবং অন্যান্য

সৌরভ এর ছবি
লিখেছেন সৌরভ (তারিখ: সোম, ০১/১২/২০০৮ - ৫:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
বছর দুয়েক আগে আমি এই বিদেশ বিভুঁইয়ে হাসপাতালে ভর্তি ছিলাম সপ্তাহ দুয়েক। পিঠের একটা মাঝারি ধরনের সার্জারির জন্যে। কী হয়েছিলো, সেইসবের গল্পে যাবো না। শুধু, অভিজ্ঞতার কথা বলে নেই। হাসপাতালে ভর্তির আগের সপ্তাহে একগাদা মেডিক্যাল টেস্ট করাতে হয়। সব টেস্টে নাম, কিংবা হাসপাতালের কার্ডের আইডি চাইলো। কিন্তু, একটা চেকআপে কোন কিছুই লাগলো না। একটা লম্বা নম্বর দিয়ে আমাকে, আমার পরিচিত...