মানুষ থেকে সাপ

সর্পমানবী ও আমাদের বিশ্বাস

বুনোহাঁস এর ছবি
লিখেছেন বুনোহাঁস (তারিখ: রবি, ০৬/০২/২০১১ - ৮:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

গতকাল একবার, আজ আরেকবার কানে এলো এই গপ্পো। বাংলাদেশের কোনো এক মহিলা সাপ হয়ে গেছেন।

কেন?

তিনি নাকি তার হজফেরত স্বামীকে বলেছিলেন অতগুলো টাকা হজের পেছনে ব্যয় না করে ব্যাংকে রাখলেই বরং কাজে দিত। অর্থাৎ ইসলাম সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের অপরাধেই মহিলার এই করুণ পরিণতি।