| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
কতদিন কতরাত্রির কোলাহল জমিয়ে রেখেছি তুলে
ফুলতোলা ফোনের রিসিভারে
তুমি আর আমি আমি আর তুমি
পূড়িয়েছি কত কাঠখড় স্বপ্নের নীলকন্ঠ ধূপে
সমুদ্রস্নানের পরে পুনরায় ঝর্ণার হিম স্তব্ধতায় হয়েছি বিশুদ্ধ আরো
তারপর তারও বহুপরে এক বৃষ্টি সন্ধ্যার ভোজে
রুপোচাঁদে ডুবে ভেসেছি সংসারে
আজ বহুদিন পরে
ঢাকার লুকোচুরি বৃষ্টির ভেতরে,সন্ধ্যায়
পুনরায় লেকের পাড় ধরে যেতে যেতে
আবারো ছুঁয়েছি আমরা তোমাকে আমাকে
২
বেশ সুন্দর হয়েছে।
৩
আমার দুর্দান্ত লাগলো রশীদ ভাই ! সচলায়তনে অনেক কবি আছেন, প্রচুর কবিতাও রোজ পোস্ট হয়; কিন্তু অনেকগুলিই ঠিক বুঝতে পারি না, অনুভব করতে পারি না - নিজেরই ব্যর্থতায়।
আজ বহুদিন পর একটা স্নিগ্ধ কবিতা পড়লাম।
ঢাকার লুকোচুরি বৃষ্টির ভেতরে,সন্ধ্যায়
পুনরায় লেকের পাড় ধরে যেতে যেতে
আবারো ছুঁয়েছি আমরা তোমাকে আমাকে
দৃশ্যকল্পটা চমৎকার লাগলো। কবিতার জন্য জাঝা।
৪
ভেজা ভেজা বেশ মিষ্টি একটা কবিতা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
৫
হুম...... কবিতাটা পড়ে ভাল লাগল ।
নিবিড়
৬
কতদিন পর এই প্রিয় কবির লিখা পাইলাম! সন্ধ্যার ভোজে?
ভাল লিখসেন রে কবি, চমকাই দিসেন...
৭
সেই একই কথা আবার কই,
আপনার আর আলবাব ভাইয়ের কোমল কবিতা..... খালি মন উচাটন করে দেয়।
৮
আহা! আহমেদুর রশীদ
তুমি আর আমি আমি আর তুমি
পূড়িয়েছি কত কাঠখড় স্বপ্নের নীলকন্ঠ ধূপে
সমুদ্রস্নানের পরে পুনরায় ঝর্ণার হিম স্তব্ধতায় হয়েছি বিশুদ্ধ আরো...
খুব ভালো লাগলো!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
৯
কবিতাটা বেশ পেলব, কোমল।
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া
১০
![]()
______________________________________
পথই আমার পথের আড়াল
১১
বেশী জোস্ , মনটা ভইরা গেল
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
১২
কবি
... এতোদিন কোথায় ছিলেন
আইসাই চমকে দিলেন !
১৩
অনেকদিন বিরতির পর এই চমৎকার কবিতাটা দিয়ে আমাদের অনুযোগ সুদে আসলে শোধ করে দিলেন।
সমুদ্রস্নানের পরে পুনরায় ঝর্ণার হিম স্তব্ধতায় হয়েছি বিশুদ্ধ আরো
১৪
অনেকদিন ধরে ভেতরে বাইরে আউলা হয়ে আছি।ভাল্লাগেনা,খালি ভাল্লাগেনা।
---------------------------------------------------------
ভাটির মানুষ আমি বুঝিনা উজানের গতি...
১৫
কোমল কবিতা কোমল করে দিয়ে গেলো মন।
১৬
শেষ লাইনটা ভাল লাগল অনেক। দারুন কবিতা।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
১৭
আজ বৃষ্টির দিনে এরকম প্রেমের কবিতা পড়ে মন ভালো না হয়ে উপায় কী?
১
ঐ মিয়া বৃষ্টির কথা লিখলেন ক্যান? গরমে মরতাসি। বৃষ্টি শালার কোন দেখা নাই।
না।
বৃষ্টিরে মনে হয় শালি বলা উচিত।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল