| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
এইদেশে সব হয়
মইনু'র "জব" হয়
মতি-'নাম নত হয়
মাওলানা গত হয়
মৈত্রীর রেল হয়
আরিফের জেল হয়
আর হয়...
সংবিধানের পাতা
পুঁড়ে ছারখার হয় !
২৮ মে ২০০৮
২
আকতার ভাই, প্রাণের দাবি, ছড়াটাকে আরো বড় করুন, যেন ব্যঙ্গের ক্ষুরধারে সবকিছু পুড়ে যায়... ভেতরের আগুনটা যেন আরো মত্ত হয়ে ওঠে!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
৩
মৃদুল ভাই, অফিসে এসে সচলে ঢুকে পিয়াল ভাই এর নেয়া কার্টুনিস্ট আরিফের সাক্ষাতকারটা পড়েই মাথাটা আউলাই গেছে ! ওই আউলানো মাথা থেকে যে কয় লাইন বাইর হইলো ওইগুলাই দিলাম ।
ধন্যবাদ আপনারে । আপনার প্রাণের দাবি মনে থাকবে বস !
৪
এইগুলা নিয়া ছড়াও হয়...
______________________________________
পথই আমার পথের আড়াল
৬
আরিফের
মাফ চাওয়া হয়,
চাকরী পাওয়া হয়।
ঘুমে JMB করে তাড়া,
কি হবে JMB পেলে ছাড়া?
নিরাপত্তা দিবে কে?
বলবেন কেঊ আমাকে?
এই ছেলেটাকে বাচাতে,
দেব সবে বুক পেতে।
৭
আকতারের ছড়া দেখলে গায়ে জ্বলে
মনে হয় আবার ছড়া লেখা শুরু করি
কারণ আমার ছড়ার বিষয়গুলোও একেবারে একই ক্যাটাগরির হতো
আমার শুরু হয়েছিল ছড়া দিয়ে
তারপর একেবারে বাদ দিয়ে দিলাম
কিন্তু এই ছড়াগুলো তো মাঝে মাঝেই কান ধরে টানে... আয় হারামজাদা। আয়
দেখি তালহীন বেতালা গদ্যগর্তে আবার তাল আসে কি না
৮
আসুক আসুক তাল আসুক !
কই লেখেন না কেন, লিখা শুরু করেন !
না লিখলে সবাই মিলা কইলাম ছ্যাচা দিমু !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
৯
লীলেন ভাই, আপনাকে তো ম্যালা দিন আগেই বলছিলাম ছড়া লিখতে যখন শুনলাম আপনি ছড়া লিখতেন । এখন এটা সেটা বলে লাভ নাই .. ঝটপট ছড়া লেখা শুরু করেন !
১০
হরে ভাই সব হয়
( ছড়াটা বড় হলে
মনে হয় ভাল হয় )
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
১১
এই দেশে সব হয়! সাবাস!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
১২
(বিপ্লব)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
১৩
আরেকটু বড় করা যায় না?
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
১৪
আরেকটু বড় করা যায় না?
১৫
এই নিয়ে ছড়া হয়,
আকতার আহমেদ লিখলে তা কড়া হয়!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
১৬
লেখেন আরো, কীসের ভয়?
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
১৭
ধন্যবাদ সন্ন্যাসী
@মুজিব মেহদী
লেখেন আরো, কীসের ভয়?
ধন্যবাদ মুজিব ভাই
ছড়াটি ধীরে ধীরে বড় হচ্ছে !
১
সব হয়
-----------------------------
এখনো নজরবন্দী!