ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

বিকেলের রোদে দেখা মেয়ে


লিখেছেন নজমুল আলবাব (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-০৩ ১৬:৫৯)
ক্যাটেগরী: |

রঙিন কাগজে বদলানো যেত ঠোটের রঙ আর সেগুনের
কঁচিপাতা ঘসে দিলে হাতে, রাঙানো যেত তারেও।

শহুরে চোখে ওরকম গোলাপের ছাপা দেয়া জামা হাস্যকর বটে।
তবু আমি অবাক হয়েছিলাম। দুধ আলতা এক করে কখনও দেখিনি,
সেইদিন মনে হয়েছিল উপমাটা বুঝি তোমার জন্যই লিখেছিল কেউ।

মেঘের বিকেলে রোদ কেমন কোমল হয়ে পড়ে... সেই বিকেলে
তুমি না এলে আলবাব রোদ্দুরে মাতাল হতোনা কোনদিন।

মেয়ে তোমার বাড়িতে বুঝি অনেক রঙিন কাগজ ছিল? লাল আর
গোলাপ রঙের? রোজ সকালে কি তুমি সেগুনের সাথে প্রেম করতে?


গড় রেটিং
( ভোট)
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-০৩ ১৬:৫৯)
উদ্ধৃতি | নজমুল আলবাব এর ব্লগ | ৪৬টি মন্তব্য | ২৬৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, নজমুল আলবাব. Sachalayatan.com can not be held responsible.

তীরন্দাজ এর ছবি
১ | তীরন্দাজ | মঙ্গল, ২০০৮-০৬-০৩ ১৭:০৪

উদ্ধৃতি
তুমি না এলে আলবাব রোদ্দুরে মাতাল হতোনা কোনদিন।

দারুন সুন্দর প্রেমগাঁথা লিখেছেন আলবাব! রঙিন কাগজে মুড়ে রাখার মতো কাব্যকাহিনী!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


নজমুল আলবাব এর ছবি
১.১ | নজমুল আলবাব | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১১:৪৮

ধন্যবাদ তীরুদা।


পুতুল এর ছবি
২ | পুতুল | মঙ্গল, ২০০৮-০৬-০৩ ১৭:০৯

কিন্তুক মাইয়া কে?
**********************
কাঁশ বনের বাঘ


নজমুল আলবাব এর ছবি
২.১ | নজমুল আলবাব | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১১:৫১

কমুনা হাসি


আহমেদুর রশীদ এর ছবি
৩ | আহমেদুর রশীদ | মঙ্গল, ২০০৮-০৬-০৩ ১৭:৪৫

"তুমি না এলে আলবাব রোদ্দুরে মাতাল হতোনা কোনদিন।"--
এখন কি অবস্থা?

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


নজমুল আলবাব এর ছবি
৩.১ | নজমুল আলবাব | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১১:৫৪

সেইদিন কি আর আছে?


শাহীন হাসান এর ছবি
৪ | শাহীন হাসান | মঙ্গল, ২০০৮-০৬-০৩ ১৮:৩৫

দুধ আলতা এক করে কখনও দেখিনি,
... উপমাটা বুঝি তোমার জন্যই
লিখেছিল কেউ।
ভাল-লাগলো।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


নজমুল আলবাব এর ছবি
৪.১ | নজমুল আলবাব | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১১:৫৮

ধন্যবাদ।


ফারুক ওয়াসিফ এর ছবি
৫ | ফারুক ওয়াসিফ | মঙ্গল, ২০০৮-০৬-০৩ ১৯:১১

চলুক
.................................................................................
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।


১০

নজমুল আলবাব এর ছবি
৫.১ | নজমুল আলবাব | বুধ, ২০০৮-০৬-১১ ১৩:০১

গুরু গুরু


১১

নজরুল ইসলাম এর ছবি
৬ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-০৬-০৩ ২০:২১

জট্টিল...
কিন্তু পুতুলের মতো আমারও প্রশ্ন মাইয়াটা কে? জেনী আপনা না এইটা নিশ্চিত। (এইখানে চোখ টিপি)
______________________________________
পথই আমার পথের আড়াল


১২

নজমুল আলবাব এর ছবি
৬.১ | নজমুল আলবাব | বুধ, ২০০৮-০৬-১১ ১৩:১০

খাইছে কি বেতালা প্রশ্নরে বাবা।

ভুল সময়ের মর্মাহত বাউল


১৩

অতিথি লেখক এর ছবি
৭ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৬-০৩ ২১:২৯

উদ্ধৃতি
মেয়ে তোমার বাড়িতে বুঝি অনেক রঙিন কাগজ ছিল?

পড়েছি, খুব ভাল লেগেছেরে অপু।

সিপন তালুকদার


১৪

নজমুল আলবাব এর ছবি
৭.১ | নজমুল আলবাব | বুধ, ২০০৮-০৬-১১ ১৩:১৫

তোমারে দেইখা আরাম লাগতাছে।

ভুল সময়ের মর্মাহত বাউল


১৫

মাশীদ এর ছবি
৮ | মাশীদ | মঙ্গল, ২০০৮-০৬-০৩ ২৩:২৮

বাহ্!
খুব ভাল লাগল, ভাইজান!


ভাল আছি, ভাল থেকো।


১৬

ধুসর গোধূলি এর ছবি
৮.১ | ধুসর গোধূলি | বুধ, ২০০৮-০৬-০৪ ০৩:৩৫

- মাশীদ কি নিজেরে গুটাইয়া নিলি নাকি?
আলবাব ভাইয়ের কবিতার সঙ্গে তোর কবিতারে খুব মিস করি।
তোরেও মিস করি ছেমড়ি। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


১৭

নজমুল আলবাব এর ছবি
৮.২ | নজমুল আলবাব | বুধ, ২০০৮-০৬-১১ ১৩:৫০

যাক আমার বইনে তাইলে আমারে ভুলে নাই। এখনও আসে এই পাড়ায়।

ধুগু পারফেক্টো বলিয়াছ।

ভুল সময়ের মর্মাহত বাউল


১৮

অতিথি লেখক এর ছবি
৯ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৬-০৪ ০৩:২৯

"আলবাব রোদ্দুরে"

কেমন যেন গোলাইয়া ফেললাম!
বুঝতে পারলাম না নাকি?
কবি, আপনি কি বলেন?
-জুলিয়ান সিদ্দিকী


১৯

নজমুল আলবাব এর ছবি
৯.১ | নজমুল আলবাব | বুধ, ২০০৮-০৬-১১ ১৪:০০

আপনার কমেন্ট দেখার পরে কয়েক বার পড়লাম। মাঝে মাঝে খটকা লাগে আবার লাগেও না। কি করি কনতো...

ভুল সময়ের মর্মাহত বাউল


২০

আকতার আহমেদ এর ছবি
৯.১.১ | আকতার আহমেদ | বুধ, ২০০৮-০৬-১১ ১৪:২৭

উদ্ধৃতি
তুমি না এলে আলবাব রোদ্দুরে মাতাল হতোনা কোনদিন।

আমারতো মনে হয় ঠিকই আছে.. যদিও পাঠক হিসেবে আমি বেশ নিম্ন গ্রেডের। আমার যেটা বক্তব্য সেটা হইতেছে একটা লেখার পেছনে লেখকের যেমন দায়.. পাঠকও কিন্তু কিছু দায় এড়াতে পারেননা সেটা পড়ার ক্ষেত্রে হোক বা উপলব্ধি করার ক্ষেত্রে । মার্জনা করবেন অনধিকার চর্চা হয়ে গেলে !


২১

দ্রোহী এর ছবি
১০ | দ্রোহী | বুধ, ২০০৮-০৬-০৪ ০৩:৫৩

দারুন।

"এই মেয়েই' কী শেষমেশ ভাবী?


কি মাঝি? ডরাইলা?


২২

নজমুল আলবাব এর ছবি
১০.১ | নজমুল আলবাব | বুধ, ২০০৮-০৬-১১ ১৪:০৫

বাংলাদেশে কি মেয়ের সংখ্যা এতই কম?

ভুল সময়ের মর্মাহত বাউল


২৩

ধুসর গোধূলি এর ছবি
১০.১.১ | ধুসর গোধূলি | বিষ্যুদ, ২০০৮-০৬-১২ ১২:৩৭

- হ, লোকজন খালি আপনেরে ভালো ভাবে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২৪

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
১১ | সৈয়দ আখতারুজ্জামান | বুধ, ২০০৮-০৬-০৪ ০৯:০৯

মেয়ে তোমার বাড়িতে বুঝি অনেক রঙিন কাগজ ছিল? লাল আর
গোলাপ রঙের? রোজ সকালে কি তুমি সেগুনের সাথে প্রেম করতে?

সেই রকম হইছে, আলবাব ভাই।


২৫

নজমুল আলবাব এর ছবি
১১.১ | নজমুল আলবাব | বুধ, ২০০৮-০৬-১১ ১৪:০৮

ধন্যবাদ আখতার ভাই।

ভুল সময়ের মর্মাহত বাউল


২৬

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১২ | আনোয়ার সাদাত শিমুল | বুধ, ২০০৮-০৬-০৪ ১০:০০

কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে...

পাঙ্খা পাঠকের ৫ তারা গ্রহণ করুন, কবি।


২৭

নজমুল আলবাব এর ছবি
১২.১ | নজমুল আলবাব | বুধ, ২০০৮-০৬-১১ ১৪:১০

তোমারে কইছি আমার বেদনা জাগছে? দিমু এমন দাবনা...

ভুল সময়ের মর্মাহত বাউল


২৮

ধুসর গোধূলি এর ছবি
১২.১.১ | ধুসর গোধূলি | বিষ্যুদ, ২০০৮-০৬-১২ ১২:৩৮

- দ্যান ধইরা, আমিও আছি লগে! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২৯

সৌরভ এর ছবি
১৩ | সৌরভ | বুধ, ২০০৮-০৬-০৪ ১১:৫৫

বেদনা।


৩০

নজমুল আলবাব এর ছবি
১৩.১ | নজমুল আলবাব | বুধ, ২০০৮-০৬-১১ ১৪:১৩

এই আরেকটা, সব কিছুতে বিষ বেদনা খুজে।

ভুল সময়ের মর্মাহত বাউল


৩১

ধুসর গোধূলি এর ছবি
১৩.১.১ | ধুসর গোধূলি | বিষ্যুদ, ২০০৮-০৬-১২ ১২:৩৮

- এইটার অষুধ একটাই, রামডলা! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


৩২

কনফুসিয়াস এর ছবি
১৪ | কনফুসিয়াস | বুধ, ২০০৮-০৬-০৪ ১৮:০৩

গ্রেট!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


৩৩

নজমুল আলবাব এর ছবি
১৪.১ | নজমুল আলবাব | বুধ, ২০০৮-০৬-১১ ১৬:৩২

ধন্যবাদ কনফু দ্যা গ্রেট।


৩৪

রানা মেহের এর ছবি
১৫ | রানা মেহের | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ০৪:৪৭

ভালো লিখেছিস তো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস


৩৫

নজমুল আলবাব এর ছবি
১৫.১ | নজমুল আলবাব | বুধ, ২০০৮-০৬-১১ ১৬:৩৪

সবই আপনাদের দোয়ার বরকত হাসি


৩৬

আসিফ মোহাম্মদ আদনান এর ছবি
১৬ | আসিফ মোহাম্মদ আদনান (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১১:৫৮

হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত আজ।
কোমল রোদরে পসরা সাজিয়ে
আর জীবনানন্দ কবে আসবে


৩৭

আসিফ মোহাম্মদ আদনান এর ছবি
১৬.১ | আসিফ মোহাম্মদ আদনান (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-০৬-০৮ ১১:৫৪

*রোদের


৩৮

নজমুল আলবাব এর ছবি
১৬.১.১ | নজমুল আলবাব | বুধ, ২০০৮-০৬-১১ ১৬:৩৭

৩৯

তারেক এর ছবি
১৭ | তারেক | বুধ, ২০০৮-০৬-১১ ১৯:২৩

আপনে একটা বিবাহিত অর্ধমৃত পুরুষ তারপরেও কারে না কারে নিয়া কবিতা ল্যাখেন!!
খেলুম না! আমি রিটায়ার্ড করুম!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


৪০

নজমুল আলবাব এর ছবি
১৭.১ | নজমুল আলবাব | বিষ্যুদ, ২০০৮-০৬-১২ ১২:৩১

হায়রে বালকের দল কিছুই বুঝেনা! আমি কি এইসব আমার জন্য লিখি? তোগো কি কোন কাজে আসে না? এই কাব্যটা ঝাইড়া দিয়া দেখনা ক্যান বাপ... মাইয়া গলবেতো গলবে তার বড় আপাও কাইত হবে। তুমি মাইয়া নিয়া গেলা, আমি বড় আপা।


৪১

ধুসর গোধূলি এর ছবি
১৭.১.১ | ধুসর গোধূলি | বিষ্যুদ, ২০০৮-০৬-১২ ১২:৩৯

- মেঝো বোন বলে কোনো টার্ম নাই বাউল?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


৪২

তারেক (অ-তিথি হবার শখ হইছে) এর ছবি
১৭.১.২ | তারেক (অ-তিথি হবার শখ হইছে) (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৬-১২ ১৩:০৮

আমার একটা আবিয়াইত্তা বড় ভাই আছে... আপনারে আপা দিমু না !

উদ্ধৃতি

মেঘের বিকেলে রোদ কেমন কোমল হয়ে পড়ে... সেই বিকেলে
তুমি না এলে আলবাব রোদ্দুরে মাতাল হতোনা কোনদিন।

মুখস্ত করতেসি কিন্তু এইখানে আলবাব কেটে তারেক দিতে হইবো, ঠিক না? কি কন?


৪৩

নজমুল আলবাব এর ছবি
১৭.১.২.১ | নজমুল আলবাব | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১২:৪০

Free Smileys & Emoticons at Clipart of.com


৪৪

মুশফিকা মুমু এর ছবি
১৮ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৬-১১ ১৯:২৯

খুব সুন্দর কথা গুলো হাসি
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


৪৫

নজমুল আলবাব এর ছবি
১৮.১ | নজমুল আলবাব | বিষ্যুদ, ২০০৮-০৬-১২ ১২:৪১

ধন্যবাদ।


৪৬

শেখ জলিল( আবার ফিরে এসে) এর ছবি
১৯ | শেখ জলিল( আবার ফিরে এসে) (যাচাই করা হয়নি) | শনি, ২০০৮-০৬-২৮ ০০:৫৩

কবিতাটা সেরহম হইছে।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন