এলোমেলো কথা - ৩১/১০/২০০৮

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: শনি, ০১/১১/২০০৮ - ১:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আর ঠিকতে না পেরে আজকে একটা ফ্ল্যাশ কিনেই ফেললাম। ক্যানন, নিকনের মতো ঘাগুরা এক্সটার্নাল ফ্ল্যাশ জিনিসটাকে নাম দিয়েছে স্পীডলাইট, সেই হিসেবে আমি বর্তমানে একটা স্পীডলাইটের গর্বিত মালিক। ক্যাননের দুটো স্পীডলাইটের কথা বেশী শোনা যায়, একটা 430EX II আরেকটা 580EX II। দ্বিতীয়টার মেলা দাম! তাই প্রথমটা কিনতে হল। স্পীডলাইটের ক্ষমতা প্রকাশের একক হল গাইড নাম্বার, আমারটার গাইড নাম্বার ৪৩ মিটার @ ISO ১০০, যা কাজ করি তাতে ৪৩এ কাজ চলে যাওয়া উচিত।

আমি ফ্ল্যাশ ফোটোগ্রাফির পক্ষপাতী ছিলাম না। সাধারন আলোতেই ছবি তোলার বাতিক ছিল বহুদিন। ফ্ল্যাশের ঝলকানি রীতিমতো অত্যাচার মনে হত। ভুল ভাঙ্গলো ইউটিউবে একটা ভিডিও সিরিজ দেখে (, )। কায়দা করে ফ্ল্যাশের আলো ফেললে ছবিতে অদ্ভুত সব আলোছায়ার খেলা হয় দেখে স্পীডলাইট জিনিসটার প্রেমে পড়ে গেলাম। কথা হল ক্যামেরায় বিল্ট ইন ফ্ল্যাশ থাকার পরেও স্পীডলাইট কেন কিনতে হয়?

এক্সটার্নাল স্পীডলাইটের বাতির জোরের কথা নাই বা বলি। স্পীডলাইটের মাথা নানা দিকে ঘুরিয়ে কড়া আলোকে বাউন্স (অন্য কোন বস্তুতে প্রতিফলিত করে) করে ছবি তুলে আলোর মেজাজটা আমূলে বদলে দেওয়া সম্ভব। এর সাথে ডিফিউজার, জেল (রঙ্গিন স্বচ্ছ পাস্টটিকের টুকরো) এসব ব্যবহার করলে আলোর উপর দখল আরেকটু বেড়ে যায়। বাড়তি সুবিধা হল, এতে রিমোট কন্ট্রোল ইউনিট লাগানো যায়। ফলে সাবজেক্ট, স্পীডলাইট আর ক্যামেরাম্যান তিনজন তিনটি ভিন্ন স্থানে থেকে আলোকসম্পাত ইচ্ছে মতো বদল করা যায়। ক্যামেরার মাথায় লাগানো ছোট্ট ফ্ল্যাশটায় এসব করা সম্ভব না কোনভাবেই। আর গাইড নাম্বার বেশী বলে পাখির ছবি তুলতে গেলেও হালকা পাতকা কাজে দেবে। যাই হোক, ফ্ল্যাশের জন্য এখন একটা রিমোট কন্ট্রোল ইউনিট কিনতে হবে... ফোটিক্স বলে চীনা একটা ব্র্যান্ড আছে, শুনেছি সস্তা, দেখা যাক..
স্পীডলাইটের ৩য় গিনিপিগ..স্পীডলাইটের ৩য় গিনিপিগ..

এর মাঝে আরো দুটো বস্তুর মালিক আমি, একটা হল কেবল রিলিজ আরেকটা একটু শক্তপোক্ত ভালো মানে ট্রাইপড। কাল রাতে বাজ পড়ছিল পাহাড়ের কাছে... কেবল রিলিজ দিয়ে ১০ সেকেন্ড এক্সপোজারের প্রায় গোটা পঞ্চাশেক ছবি তোলার পর ১টা "চলে মার্কা" ছবি পাওয়া গেছে।
বিজলী শিকার..বিজলী শিকার..


HDR নিয়ে খেলা..

কালকে সকালে ক্যাননের ফোটোম্যারাথন আছে, যাবার ধান্দায় আছি। পচুর গিয়ান্জামের দুনিয়ায় একটা উইকএন্ড ফুর্তিতে কাটুক..


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

ঈর্ষা জনিত কারনে মাইনাস রেটিং দিলাম । মন খারাপ

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

প্রথম ভিডিওটা এভেইলেবল না বলতেছে ... সেকেন্ডটা দেখে মুখ হা করে বসে আছি ... বেশি জোস ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

সবজান্তা এর ছবি

আমি আমার শিশুতোষ w-50 দিয়ে মাঝে খুব উঠে পড়ে লেগেছিলাম বিদ্যুত চমকানোর ছবি তোলার জন্য। আসলে তখন সদ্য সদ্য দেখেছি সিডনিতে হয়ে যাওয়া কোন এক বিখ্যাত ঝড়ের ছবি, বিদ্যুত চমকানোর। পুরা সিজনে অসংখ্য বার চেষ্টার পর একটা মাত্র ছবি কিছু হয়েছিলো, এবং সেই ছবিটাও হাতের কাঁপাতে নষ্ট হয়ে গিয়েছিলো।

আপনার স্পীডলাইট দিয়ে তোলা ছবি দেখে দুঃখটা আবার বাড়লো।


অলমিতি বিস্তারেণ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুন ছবি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শেখ জলিল(লগ অফ) এর ছবি

দারুণ কাজ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।