ইলেকশন কমিশনের লোকজন আছে মহাযন্ত্রনায়! এই প্রার্থীতা বাতিল করেন তো ওই বড় আদালত তা আনডু করে দেয়! এই ভ্যাজালে ঠিক সময়ে ব্যালট পেপার তৈরির দুঃসাধ্য কাজটা কিভাবে করবেন, জানতে চেয়েছিল সাংঘাতিকের দল। অভিমানী সিইসি বললেন, "আমাদের অলৌকিক ক্ষমতা আছে, আমরা মহামানব!"
বেচারা!
দেখুন ইউটিউবে..
মন্তব্য
২২ জানুয়ারির নির্বাচন নিয়েও আজিজ কমিশন এমনই বিপাকে ছিলো। কমিশনারদের পদত্যাগের দাবিতে রাজনৈতিক দল যখন প্রতীকী কলম হিসেবে প্রমাণ-আকৃতির কয়েকটি কলম বানিয়ে সে সময়ের সিইসি এম. এ. আজিজের দরজায় রেখে আসে, তখন সিইসি আজিজেরও এমনই সরস মন্তব্য ছিলো:
'আমি তো পড়া-লেখা কিছু করেছি; কিন্তু জীবনেও এতোবড় কলম দেখিনি!
---
তো এই সব সিনেমার বোধহয় শেষ নেই!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
এই লোকটাকে অনেক ছোট বেলা থেকে চিনি, তার গোটা গোষ্ঠিতে শুধুমাত্র অতি সৎ লোক বলে পরিচিত হওয়ার কারনে সবাই সম্মানের পাশাপাশি হাসাহাসিও করেন। তবে উনার উপর আমার ব্যক্তিগতভাবে অনেক বিশ্বাস; অনেক ঘাড়ত্যাড়া লোক ইনি, শেষ পর্যন্ত সামলাতে পারবেন বলে আশা করি।
অবশ্যই। @ অরূপ দা।
বর্তমান সিইসি অনেক বুদ্ধিদীপ্ত ও স্পষ্টবাদী।...
পোস্টে উল্লেখিত তার ওই মন্তব্য থেকে একই সঙ্গে তার হাস্যরসবোধও প্রকাশ পায়।...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
সারাদিনে নিউজটা এতোবার করে চোখের সামনে পড়লো যে মেজাজটাই খারাপ ছিলো। না সিইসি সাহেবের উপর নয়, আমাদের মাননীয় হাইকোর্টের উপর। নিজের পেশার কারণেই আমার জানতে ইচ্ছে করে, যে ভাইয়েরা এই লোকটাকে এতো এতো প্রশ্ন করে জর্জরিত করছেন তারা কেন এক একটা হিডেন ক্যামেরা সেট করে আড়িঁ পেতে বসে থাকেন না! বিচিত্র কারবার ঘটে প্রতি নির্বাচনের আগে, গনতন্ত্রের নামে যেন হরিলুটের বাজার বসে! শুনলাম বসুন্ধরা আর বাবর গং-ও ব্যাক টু প্যাভেলিয়ন। ভালোই তামাশা চলছে......
আপিল বিভাগের মাননীয় বিচারক জয়নাল আবেদীন দেখলাম লুৎফুজ্জামান বাবরকে নির্বাচনের জন্যে হালাল বলে রায় দিয়েছেন। ইনি কি সেই ২১শে অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার জন্যে গঠিত এক-সদস্য বিশিষ্ট বিচারবিভাগীয় তদন্ত কমিশনের সদস্য জয়নাল আবেদীন?
হাঁটুপানির জলদস্যু
আহারে বেচারা
ঠিক। এই সিইসি অনেক বেটার।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
কড়া সমালোচনা করার ভাষা যে এরকমো হওয়া সম্ভব তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তিনি। বাংলাদেশের কোর্টগুলো যে কতটা নিকৃষ্ট ও ধৃষ্টতাপূর্ণ হতে পারে তা এসব চেম্বারের কাণ্ড না দেখলে বোঝা যায় না।
৪ | হিমু | শুক্র, ২০০৮-১২-১৯ ০৫:২৩
আপিল বিভাগের মাননীয় বিচারক জয়নাল আবেদীন দেখলাম লুৎফুজ্জামান বাবরকে নির্বাচনের জন্যে হালাল বলে রায় দিয়েছেন। ইনি কি সেই ২১শে অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার জন্যে গঠিত এক-সদস্য বিশিষ্ট বিচারবিভাগীয় তদন্ত কমিশনের সদস্য জয়নাল আবেদীন?
=============================================
হা, এই সেই 'পিস'। কয়েকদিন পর এই লোক প্রধান বিচারপতি হতে পারে, ভাবা যায়?
- হরিলুটের দেশ, খা শালারা যেমনে খুশি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সত্যি সারাটা দিন ভীষণ মেজাজ খারাপ ছিল এরকম খবর দেখে।
আমরা নির্বাচন কমিশনের অনেক সমালোচনা করি ঠিকই তবে এবার তারা অনেক খাটা খাটনি করছেন। টিভি চ্যানেলে ও নির্বাচন নিয়ে বেশ প্রচারণা চলছে।
এমন একটা উদভট রায় কিভাবে সর্বোচ্চ আদালত দিতে পারে চিন্তা করতে পারি না।
এসব চোর বদমাশদের আপিলের সুযোগে নির্বাচনে অংশ নিতে দিলে আর ইলেকশনের দরকার কি? আইনের এত বড় ফাঁক যদি থেকেই যাই তাহলে দুই বছর ধরে সবাই ঘোড়ার ঘাস কাটল?
আমার খুব কষ্ট লাগছে নির্বাচন কমিশনার ও তাঁর টিমের জন্য।
একটা খবর শুনলাম নির্বাচন কমিশনার ছহুল হোসেইনের নাকি হার্ট এ্যাটাক হয়েছে?
খবরটা সত্যি হলে এ বিষয়ে কেউ আপডেট দিতে পারেন?
এখানে আদালত নিয়েই সমালোচনা। তাই অবমাননা না করেই যেরকম ভাবে তিনি সমালোচনা করলেন তাতে অবশ্যই তিনি প্রশংসা প্রাপ্য। বাবর, হুদা বেহায়ার মত বের হয়ে আবার নির্বাচন করতে চলে এসেছে। বিএনপি কোকোর প্রমানিত দুর্নীতি ষড়যন্ত্র বলে চালাচ্ছে।
আমরা দেশব্যাপী সবাই আসলে ষড়যন্ত্র করেছি কিছু সোনার মানুষকে ক্ষমতা থেকে নামিয়ে। তারা কোনদিনই দুর্নীতি করতে পারেন না এবং উন্নয়নের জোয়াড়ে ভাসিয়ে দিয়েছেন বলেই সবাই ঈর্ষা করেছে তাদের।
আসুন আমরা সবাই কুর্নিশ করে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করি নতুন করে উন্নয়নের জোয়াড়ে ভাসার জন্যে।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
আমাদের আদালতের খুঁটিনাটি লিখে তো প্রথম আলো আর ডেইলি স্টারের সম্পাদকদের আদালতের সমন পেয়ে পেয়ে হেনস্তা হতে হয়েছে অনেক। তারা একটু খণ্ড চিত্র দিতে পেরেছিল। 'কোটকাছারি'র আসল ছবি নিশ্চিতভাবেই হতাশাজনক। টপ টু বটম। এজন্যই দেশের রাজনৈতিক সংস্কৃতির উন্নতি হচ্ছে না। সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠানেও অযোগ্য লোকের ছড়াছড়ি। দু'একটা প্রমাণ আদালতেই হয়েছে। দেশের জন্মলগ্ন থেকেই শুরু মেধার চেয়ে রাজনৈতিক পরিচয়ে নিয়োগ। দল, গোষ্ঠী বা নেতাদের বাপমা জ্ঞান করা তাই দেশের কর্মকর্তাদের প্রিয় কাজ বা ঋণস্বীকার করার মত ভদ্রতার মধ্যে পড়ে। ইফিশিয়েন্সি বুশের চেয়ে কম। বুশ তো দক্ষভাবে জুতাঘাত এড়াতে (জুতামারা এড়াতে পারে নি) পেরেছে। আমাদের কর্মকর্তারা তা পারবে!?
___________________
সহজ কথা যায়না বলা সহজে
আজকে প্রথম আলো-তে দেখলাম ২৪ লাখ ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়েছে...এভাবে রাষ্ট্রীয় অর্থের কি অপচয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
স্বাধীন না হলে ভাল মন্দরে কি দাম?সূতার টানে চলতে হলে পুতুল পুতুলই।
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
নতুন মন্তব্য করুন