| ‹ পুরোনো ব-e | সব ব-e | নতুন ব-e › |
সঞ্চিত হোক মাতৃত্ব মেশা কামুকতা
সঞ্চিত হোক সঞ্চিত হোক মাটি, যথাসাধ্য মৌসুমী হাওয়া
তরল রাত্রির বিষে জ্বলন্ত পাথারে
মুমুর্ষু মাছেদের নতুন আবাসভূমি
ফুটপাতে গলিত সংসার অন্ততঃ স্থিতি হোক সামান্য চালায়
সঞ্চিত হোক কমলাগন্ধ, কচি লেবু পাতায় প্রভাতী সূর্যের সৌরভ
তবেই তুমি হবে সঞ্চিতা, যথাযোগ্য নারী।
১৯৭৯