নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

অটোগ্রাফ


লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: সোম, ২০০৮-০৫-১২ ০৭:২০)
ক্যাটেগরী:

ভ্রমন শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই।কিন্তু লিখা হয়নি তার
গ্রহনবৃত্তান্ত। একদিন দেখি , হলুদ খাতাটির রং লাল হয়ে গেছে।
শব্দাবলী ও কি তাহলে বদলায় আদল কিংবা ফিকে হয়ে যাবার
আগে রক্তাক্ত হয়ে যায় প্রাণের পরিভ্রমন! এমন রহস্য ভাংচুর
বিষয়ক টুকিটাকি ও লিখে রেখেছিলাম আমি। তিরিশ বছর পর
পাতা কুড়াতে গিয়ে দেখি , সে বৃক্ষটি আর সেখানে নেই।চিহ্ন
গুলো সনাক্ত না করতে পারার বেদনা নিয়ে যখন ফিরছি , ঠিক
তখনই পরিচিত কন্ঠ শুনে থমকে দাঁড়াই।দেখি তুমি সেই পুরনো
খাতা হাতে দাঁড়িয়ে আছো । আবারও চাইছো আমার অটোগ্রাফ।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: সোম, ২০০৮-০৫-১২ ০৭:২০)
উদ্ধৃতি | ফকির ইলিয়াস এর ব্লগ | ৬টি মন্তব্য | ১১৩বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, ফকির ইলিয়াস. Sachalayatan.com can not be held responsible.

শ্যাজা এর ছবি
১ | শ্যাজা | সোম, ২০০৮-০৫-১২ ১০:৩৮

পরপর দু'বার পড়লাম। ভাল লাগল ...


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)


বজলুর রহমান এর ছবি
২ | বজলুর রহমান (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-০৫-১২ ১২:০৭

লিখা -> লেখা
প্রাণের পরিভ্রমণ (ভগ্ন ছন্দ)
এই দুই জায়গা ছাড়া খুব ভালো লাগল।


মুজিব মেহদী এর ছবি
৩ | মুজিব মেহদী | সোম, ২০০৮-০৫-১২ ১৪:০৯

ভালো কবিতা।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন


শাহীন হাসান এর ছবি
৪ | শাহীন হাসান | সোম, ২০০৮-০৫-১২ ১৬:৫৯

ভ্রমন শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই।কিন্তু লিখা হয়নি তার
গ্রহনবৃত্তান্ত। একদিন দেখি , হলুদ খাতাটির রং লাল হয়ে গেছে।
......

ভালো কবিতা একপাঠে হারায় না....,
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


অতিথি লেখক এর ছবি
৫ | অতিথি লেখক | সোম, ২০০৮-০৫-১২ ১৮:২৩

ভালো লাগলো। তবে একটু পুরোনো ধাঁচের লেখা।
মূর্তালা রামাত


অতিথি লেখক এর ছবি
৬ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৫-১৩ ০১:৫৮

ভালো লাগলো।
-নিরিবিলি


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন