| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
দেশের বাইরে দেশ--
সে দেশের নাম নেই,
সে দেশেতে উড়ে যেতে
টিকেটের দাম নেই,
সেই দেশে জ্বর, কাশি,
ডায়রিয়া, হাম নেই,
সারাদিন গায়ে খেটে
পায়ে ফেলা ঘাম নেই,
ইনজেকশনে পাকা
টুকটুকে আম নেই,
উপদেশ ফলাবার মতো
"বুড়ো ভাম" নেই,
পুকুরের মিনারেল
"জীবন" বা "মাম" নেই,
ত্যাড়াব্যাঁকা রাজনীতি
নিয়ে গ্যাঞ্জাম নেই,
সেই দেশ খুঁজে ফিরি,
সে দেশের নাম নেই,
আশা আছে চট করে
পেয়ে যাব সামনেই!
২
যথারীতি দুর্দান্ত!
প্রাপ্য অতিঅবশ্য।
আমার মনে হয়, দেশটির নাম Nowhere Land ![]()
বীটলস থেকে মেরে দিলাম
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই
৩
আশা আছে চট করে
পেয়ে যাব সামনেই!
পজিটিভ হতে দোষ কি?
নিশ্চয়ই আমরা একদিন দেশটাকে ঠিক আমাদের মনের মত করে তৈরী করে নিতে পারবো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
৪
বরাবরের মতোই দুর্দান্ত ছড়া আপনার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
৫
নেই শব্দটা বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক হয়... আপনি এতগুলো নেই কাঁধে নিয়া একটা গতিবাচক ছড়া খাড়া কইরা ফালাইলেন?
বাহ্...
______________________________________
পথই আমার পথের আড়াল
১
হুম! আশায় আশায় কাটলো তিন যুগ। তবু আশা তো আর শেষ হবার নয়!
..ছড়া ভাল্লাগছে।