| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
নদীটার পাশে দাঁড়াতেই হাত বাড়িয়ে দিলো সে,
সত্যি কি নেমে যাবে ? অথবা নামবেই যদি
ভুল করে কিছু কি এসেছো ফেলে ?
ভেজা পায়ে যতই শুভ্রতা ছড়াক
ডুব দেবার আগের পৃথিবী বেয়ে হাঁটতে হাঁটতে
কোথায় পৌঁছুবে আর ?
যা কিছু সঞ্চয় ছিলো, পুরনো,
ওরা কি আদৌ চিনবে ? অন্তত এটুকু বলবে কি-
তুমি আমাদের ছিলে ?
একটা গোলাপের দূরত্বে দাঁড়িয়ে
ডুব দেবার পরের পৃথিবী তোমাকে ডাকছে !
ওই পেছনে দূরে বেণীর সম্ভ্রম খুলে
মিঠে রোদ সেঁকে নেয় পুরনো পৃথিবী ;
শুধু একটা গোলাপের দূরত্বে তুমি !
আবারো কি ঝুলে যাবে বেণীর ডগায় ?
অথবা নেমেই যাবে ?
পরের পৃথিবী থেকে ঠিকরে আসা
রোদের ঝঙ্কার বাজে কুলকুল কুলকুল...
নদীটা হাত বাড়িয়েই থাকে,
মাঝে একটা গোলাপের দূরত্ব শুধু !
(১৪/০৫/২০০৮)
২
এই কবিতাটা সকালে পড়েই পাঁচতারা দিতে চাইলাম... একটা মন্তব্যও করলাম... কিন্তু কি এক অজানা কারনে সেগুলা প্রকাশিত হইলো না... কোনও একটা জায়গায় গড়বড় করছি বোধহয়... যা হোক... কবিতাটা সত্যিই ভয়ঙ্কর সুন্দর হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
১
ভালো লাগলো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন