নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

অনুলিপি


লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ২০০৮-০৫-১৭ ০২:৪২)
ক্যাটেগরী: | |

যে যাই বলুক, আমি জানি
এটা কোন কবিতা নয়।
প্রকৃতই, কবিতা কি লেখা যায় ?
লিখবো বলে কতো অক্ষর-মুহূর্তের গায়ে
সময়ের পলি মেখে গুঁড়িয়েছি অনুভব-
শ্যাওলায় ভরে গেছে বুক !

চাঁদের বিষণ্ন হাতে লুকানো জ্যোৎস্নার খোঁজে
যে পাখি উড়ে গেছে প্রথম সন্ধ্যায়-
বিস্মৃতির নদীটাকে বাঁয়ে রেখে যেতে যেতে
তাকেও পাইনি আর !
কার জন্যে এই ফেরার পসরা সাজাই ?

প্রণয়ের গন্ধ পেলে গাছেরা সরব হয়-
মুখর বৃক্ষের খোঁজে শৈশবের ঘুড়িটাতে
জলের বাঁধনে এটে সেটেছি জলল চোখ,
দৃশ্যের আকাশে উড়ে ঘুড়িটাও আজো সেই
উড়ছে তো উড়ছেই !
উড়ার ঠিকানা পেলে মাটিতে কি নামে না কেউ ?

অনুবাদও নয়-
অনুলিপি করে করে এমন গার্হস্থ্য-জীবন !
ভালোবেসে কাছে না এলে
কবিতা কি লেখা হয় আদৌ ?
নাভির সমান দৈর্ঘ্যে পরিচয় চিহ্নিত বলে
মানুষের ঠিকানা আজো আদিম শেকড়।
কবিতাই এলো না যদি
তবে কার জন্যে এই কাব্যহীন জীবন যাপন ?

কবিতা লেখা যায় না !
মানুষ কি লেখা যায় ?
(২৮/০৪/২০০৮)


গড় রেটিং
( ভোট)
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ২০০৮-০৫-১৭ ০২:৪২)
উদ্ধৃতি | রণদীপম বসু এর ব্লগ | ৬৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, রণদীপম বসু. Sachalayatan.com can not be held responsible.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন