নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

শব্দকল্পদ্রুম


লিখেছেন s-s (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-২৪ ১০:৪৪)
ক্যাটেগরী: | |

**মনের সৌন্দর্যায়ন না হোক, নিয়মিত চকোলেটে শরীরের কুৎসিতায়ন জোরেসোরেই শুরু।

** লেখা? হচ্ছেনা। কাজ? আগাচ্ছেনা। ভাবনা- খেলছেনা মাথায়। আদর - কই সেটা? টাকা- যদি হতো ! শরীর- খারাপ তো ! জীবন- তবুও যে বয়েই যাচ্ছে, বয়েই যাচ্ছে, বয়েই . . . . . . . . . . .

** খাওয়া ব্যায়াম ঘুম। পড়ালেখা ঘুম। অফিস কাজ ঘুম। ঝগড়া ঝগড়া ঘুম। আদর খুনসুটি ঘুম। ঘুম ঘুম ঘুম। সবচাইতে রুটিন কাজ হলো ঘুম।

**মেয়ে হয়ে দেশের প্রেসিডেন্ট হওয়া গেলেও পিঠব্যথা নিয়ে কিছুতেই বাথরূমের উঁচু সিলিংয়ে লাইট বাল্ব লাগানো যায়না। সাধে কি আর আমাদের প্রধানমন্ত্রীর নিজস্ব ইলেকট্রিশিয়ান ছিলো?

** চীনে লাখখানেক মরলো ভূমিকম্পে আর আমি সন্ধ্যায় বসে দেখছি আরএসপিসিএ এনিম্যাল রেসকিউ- বেড়ালছানাটাকে পাঁচ দিনে গাছ থেকে নামাতে তাবত উদ্ধার কর্মীরা জান লড়িয়ে দিলো। ভাগ্য পুষিমেনি তোর, তুই চীনে জন্মাসনি!

**চব্বিশ ঘন্টায় খুব মন দিয়ে পাঁচ মিনিট গভীরভাবে মৃত্যু চিন্তা
জীবন থেকে ঠিক কত শতাংশ আয়ু কমিয়ে দেয়?

**টুনা মাছের স্যন্ডুইচ খাওয়াটা যদি অবশ্যপালনীয় তাহলে অবশ্যবর্জনীয়ের তালিকায় প্রথমেই থাকা উচিত ট্রেনে পাশের যাত্রীকে তার দুর্গন্ধ থেকে মুক্ত রাখা।

** গ্রে হাউন্ড কুকুরের গর্জন আমি আজকাল একদম মিস্ করছিনা। করবো কি করে? আমার নতুন পোলিশ পড়শী দম্পতি প্রতিরাতেই পুষিয়ে দিচ্ছে ঝগড়া দিয়ে।

**শাস্ত্র কি বলে জানিনা নিরেট মস্তিষ্কের বিস্রস্ত ভাবনাকে লেখা বলে চালিয়ে দেওয়াকে আমি বলি জলিয়াতি।

১৩ই মে,২০০৮, রাত ৮টা ০৪ মিনিট।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন s-s (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-২৪ ১০:৪৪)
উদ্ধৃতি | s-s এর ব্লগ | ১টি মন্তব্য | ১১৩বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, s-s. Sachalayatan.com can not be held responsible.

সবজান্তা এর ছবি
১ | সবজান্তা | শুক্র, ২০০৮-১০-৩১ ১৬:০২

বাহ ! চমৎকার ! কে বলে জালিয়াতি !

আমার বিস্রস্ত ভাবনা যদি এত চমৎকার আর উচ্চমার্গীয় হতো, আমি তো খুশিতে ডিগবাজি দিতাম নিশ্চিত।


অলমিতি বিস্তারেণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন