ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

দহ


লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৭-০৩ ০৪:৪২)
ক্যাটেগরী:

অষ্টাবক্র ছেঁকে নেওয়া ঘটনা -
রটনামুখর মুস্তাকীমে সীরাতের মৌতাত;

হাত গলিয়ে
সুস্বাদু জৈব রসায়ণপ্রাজ্ঞ
যাগযজ্ঞের নির্মাণাধীন
বীর্য্যকুঠুরির দোরে
আলগোছে রেখে আসা
মাছিমাখা কাঁঠালের মোচা,

সোজা কিংবা সমান্তরাল গুহাগুলি
একটি পাহাড়েই ধরে নিয়ে
ঝিয়েবৌয়ে ফলনের সুধারস-
ছোট সে তরীর ঠাঁই পেতে
বেছে নেয়া সমতল নদী।

গদীঘরে হালাল ব্যবসা,
ঢ্যাপসা কদুর খোলে
পরিচিত কেলী-
মেলি দিব্য চোখে
কচি মুরগীর সিনা

বীণার ব্যবহার উঠি উঠি করে
দারাদারাদিমদিম
হিম হয়ে ঝরে

ঘরে ডাকে পাতিকাক
মনু আর চার্বাক
হাঁক দিয়ে আড়াআড়ি
তাড়ি টেনে ভাঙে হাড়ি
খাঁড়ি ঘেঁটে সারি সারি
দহে খোঁজে কুমিরের সনাতন ডেরা,

নিদারুণ আঁকিবুকি দহগ্রাম ঘেরা।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৭-০৩ ০৪:৪২)
উদ্ধৃতি | সুমন চৌধুরী এর ব্লগ | ৭টি মন্তব্য | ১৪৬বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সুমন চৌধুরী. Sachalayatan.com can not be held responsible.

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
১ | জুলিয়ান সিদ্দিকী | বিষ্যুদ, ২০০৮-০৭-০৩ ০৬:০৮

উদ্ধৃতি
ঘরে ডাকে পাতিকাক
মনু আর চার্বাক

--আধো অন্ধকারে অনেক কিছুই সচল। ধন্যবাদ কবি।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


নজরুল ইসলাম এর ছবি
২ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৭-০৩ ১২:৪৬

(গুললি)
______________________________________
পথই আমার পথের আড়াল


তীরন্দাজ এর ছবি
৩ | তীরন্দাজ | বিষ্যুদ, ২০০৮-০৭-০৩ ১২:৫৫

বাহ্!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


আহমেদুর রশীদ এর ছবি
৪ | আহমেদুর রশীদ | বিষ্যুদ, ২০০৮-০৭-০৩ ১৩:১৫

কী শ্লেষ, কী হাহাকার!

ধন্যবাদ।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


সবুজ বাঘ এর ছবি
৫ | সবুজ বাঘ | বিষ্যুদ, ২০০৮-০৭-০৩ ১৩:২১

ইস। এহাবারে! টইটম্বুল হৈছে।


শেখ জলিল এর ছবি
৬ | শেখ জলিল | বিষ্যুদ, ২০০৮-০৭-০৩ ১৭:৩৪

অচেনা শব্দের সফল প্রয়োগে দারুণ শ্লেষ জেগে ওঠে কবিতায়...


অমিত আহমেদ এর ছবি
৭ | অমিত আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৭-১০ ০৭:৫৪

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন